মশার ভয়ে পরিকল্পনা কমিশনে যাচ্ছেন না অর্থমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩১ ১৮ জুলাই ২০১৯
মশার ভয়ে পরিকল্পনা কমিশন অফিসে যাচ্ছেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ঢাকায় এবার ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রথম দিকেই আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে এডিস মশাবাহিত আরেক রোগ চিকুনগুনিয়াও ভুগিয়েছে তাকে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ওখানে বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে, একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু … এটা কি কথা হল নাকি?
গেল ১৩ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দুদিন আগে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মুস্তফা কামাল। বাজেট দিতে হাসপাতাল থেকে সরাসরি সংসদে গেলেও কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়ায় প্রধানমন্ত্রী তার হয়ে বাজেট উপস্থাপন করেন। পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও ছিলেন না অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীই সেটা সামলেছিলেন।
অর্থমন্ত্রীর ডেঙ্গু হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই সময় থেকে ঢাকায় ডেঙ্গু প্রকোপ বেড়েছে ব্যাপক হারে। মধ্য জুনের পর গত এক মাসে প্রায় পাঁচ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের সরকারে বিগত সরকারের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী হিসেবে পাঁচ বছর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে অফিস করা মুস্তফা কামাল নতুন মন্ত্রণালয় পাওয়ার পরেও সেখানেই বসছিলেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরেই পরিকল্পনা কমিশনের ভবনের দেয়ালসহ ঢাকার বিভিন্ন স্থানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সচিত্র বিবরণী বেশি দৃশ্যমান হয়।
পরিকল্পনা কমিশনের দেয়ালজুড়ে শোভা পাচ্ছে - ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’, ‘সময় এখন আমাদের’, ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান।
এখন থেকে সচিবালয়ে অফিস করবেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অফিস এখন দুই জায়গায় করব (পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়)। কিন্তু ওখানে বেশি মশা। এ পর্যন্ত দুইবার কামড় দিয়েছে একবার চিকুনগুনিয়া ও আবার ডেঙ্গু … এটা কি কথা হল নাকি? আমি আর ভয়ে ওখানে যাচ্ছি না। এখানে আসতে দুই ঘণ্টা লেগেছে আজ।
ডেঙ্গুর ধকল সামলে এখন সুস্থ হয়ে উঠেছেন বলে জানান ৭২ বছর বয়সী মুস্তফা কামাল।
তিনি বলেন, আমি অসুস্থ ছিলাম। এখন আর সমস্যা নাই, অসুখ ভালো হয়ে গেছে। চশমা ব্যবহার করে চোখের সমস্যা চলে গেছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










