মাইগ্রেনের যন্ত্রণা থেকে রেহাই পেতে খান এসব খাবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪০ ১৪ নভেম্বর ২০২০
বর্তমান জীবনযাত্রায় মাইগ্রেনের সমস্যা খুবই সাধারণ। যেকোনও সময়, যেকোনও জায়গায় হঠাৎ করেই এর ব্যথা শুরু হয়। এতে মাথার এক পাশে তীব্র ব্যথা হয়। মাথা দপদপ করে। মনে হয়, মাথার ভেতর থেকে ব্যথা হচ্ছে। এই ব্যথা সহ্য করা সত্যিই খুব কঠিন।
বমিভাব, মাথা ঘোরা, ক্লান্তি ইত্যাদি মাইগ্রেনের প্রধান লক্ষণ। হরমোনগত বিভেদের কারণে পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। নারীদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের কারণেই এটি বেশি হয়।
চিকিৎসকদের মতে, মাইগ্রেন হলো জিনঘটিত রোগ অর্থাৎ পরিবারের কারো থাকলে এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার মস্তিষ্কের ট্রাইজেমিনাল নার্ভ উত্তেজিত হলে এই ব্যথা হয়। এছাড়া সেরেটোনিন নামক কেমিক্যালের ভারসাম্য বিঘ্নিত হলে এটি হয়।
মাইগ্রেনের ব্যথা কমাতে অনেক ওষুধ রয়েছে। তবে আপনি চাইলে কিছু ঘরোয়া উপায়ে এটি কমাতে পারেন। এমন কিছু খাবার রয়েছে যা মাইগ্রেনের সমস্যা কম করতে পারে। দেখে নিন সেগুলো কী কী –
আদা
মাইগ্রেন থেকে মুক্তি দিতে পারে আদা। লেবু ও আদার রস একসঙ্গে কিংবা আদা চা এ যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়া আদা কুচি করে চিবোলেও উপকার পাওয়া যায়।
সবুজ শাকসবজি
এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। মাইগ্রেনের ব্যথায় যা খুবই কার্যকর। শস্য, সামুদ্রিক খাবার এবং গমেও প্রচুর পরিমাণে এটি থাকে।
মাছ
মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন-ই থাকে। এ দুই উপাদানই মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে।
বাদাম
কাজুবাদাম, ওয়ালনাট ম্যাগনেশিয়াম সমৃদ্ধ। তাই মাইগ্রেনের সমস্যা দূর করতে এগুলো খেতে পারেন।
দুধ
মাইগ্রেনের সমস্যায় ফ্যাট ফ্রি দুধ পান করা খুবই উপকারি। এতে ভিটামিন বি পাওয়া যায়, যা কোষকে এনার্জি যোগায়।
কফি
সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রে দারুণ উপকারি কফি বা চা। এটি মাইগ্রেনের ক্ষেত্রেও খুব সহায়ক। কফি পান করলে এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আঙুর
মাইগ্রেনের যন্ত্রণা দ্রুত কমাতে আঙুর বা আঙুরের রস খেতে পারেন। অল্প পানিতে আঙুরের রস মিশিয়ে খেতে পারলে মাথা ব্যথার যন্ত্রণা থেকে উপশম মেলে।
ব্রকলি
এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম বিদ্যমান, যা মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। তাই আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে ব্রকলি খান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




