মাথাব্যথার কারণ ও করণীয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৮ ২৮ ফেব্রুয়ারি ২০২৩
মাথাব্যথা হয়নি বা হয়না এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। মাথাব্যথা সাধারণ জ্বর/সর্দি থেকে শুরু করে হতে পারে ব্রেইন টিউমারের উপসর্গ।
যে ধরনের মাথাব্যথার রোগী বেশি দেখা যায় সেগুলো হলো-
* মাইগ্রেন
* টেনশন টাইপ মাথাব্যথা
* মাথায় কোনো ইনফেকশনের কারণে মাথাব্যথা যেমন—মেনিনজাইটিস, এনকেফালাইটিস
* ওষুধের মাত্রা বেশি হয়ে গেলেও মাথাব্যথা হতে পারে
* চোখ, নাক-কান-গলার সমস্যা থেকেও মাথাব্যথা হতে পারে।
মাইগ্রেন
পুরুষের চেয়ে নারীরা মাইগ্রেনে বেশি ভোগেন। সাধারণত ১৫-৪০ বছরে এটি বেশি দেখা যায়। মাইগ্রেনে মাথাব্যথার লক্ষণগুলো হলো—
* মাথার যেকোনো একপাশে ব্যথা হয়। একবার একপাশে ব্যথা হলে পরেরবার অন্য পাশেও হতে পারে।
* চার ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে
* মাথার দুই পাশের রক্তনালি বা রগ টন টন করছে বলে মনে হয়
* আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায়
* ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে
* অন্ধকারে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে
টেনশন টাইপ হেডেক
মাথার মাংসপেশির সংকোচনের কারণে এ মাথাব্যথা হয়। এ ধরনের মাথাব্যথার উপসর্গগুলো হলো—
* মাথাজুড়ে ব্যথা হয়
* মাথা চেপে ধরে আছে এমন অনুভূতি হয়
* মাইগ্রেনের মতো ততটা তীব্র ব্যথা হয় না
* এ ধরনের মাথাব্যথা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে
* দুশ্চিন্তা, পারিবারিক বা পেশাগত কিংবা মানসিক চাপের সঙ্গে এ ব্যথার সম্পর্ক আছে।
মেনিনজাইটিস, এনকেফালাইটিস
এ রোগে সাধারণত জ্বর ও মাথাব্যথা থাকে। রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। মাথাব্যথা হতে পারে কোনো ব্রেইন টিউমার বা মারাত্মক কোনো রোগের লক্ষণ।
কখন সন্দেহ করবেন মারাত্মক কোনো রোগ আছে কি না?
* হঠাৎ করে ব্যথা শুরু হলে
* এর সঙ্গে কোনো পাশে দুর্বলতা বা কথা জড়িয়ে এলে
* ওজন কমে গেলে
* জ্বর থাকলে
* দুর্বলতা থাকলে
* এর সঙ্গে বমি হলে
* বয়স ৬০ বছরের বেশি হলে
করণীয়
মাথাব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে বিভিন্ন ব্যথানাশক ওষুধ যেমন—প্যারাসিটামল খাওয়া যেতে পারে। তবে খুব প্রয়োজন না হলে অতিরিক্ত ব্যথার ওষুধ না খাওয়াই ভালো। চিকিৎসকের পরামর্শে মাথাব্যথার ধরন অনুযায়ী ওষুধ খাওয়া যেতে পারে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










