মানসিক স্বাস্থ্য সত্যিকারেই বৈশ্বিক চ্যালেঞ্জ: সায়মা ওয়াজেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৬ ১০ অক্টোবর ২০২০
নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডারস এবং অটিজম সম্পর্কিত বাংলাদেশ জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন বলেছেন, মানসিক স্বাস্থ্য সত্যিকারেই বৈশ্বিক চ্যালেঞ্জ, যা মোটেও উপেক্ষা করা যায় না। কারণ, ২০৩০ সালের মধ্যে সব দেশ সার্বজনীন স্বাস্থ্য কভারেজ (ইউএইচসি) অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডার অংশ হিসেবে প্রত্যেক দেশ ওই সময়ের মধ্যে ইউএইচসি অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানসিক ছাড়া কোনও স্বাস্থ্য হতে পারে না। এটি ব্যতীত টেকসই উন্নয়ন হতে পারে না।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে সহায়তার লক্ষ্যে শুক্রবার ইম্পেরিয়াল কলেজের নেতৃত্বে যুক্তরাজ্য-বাংলাদেশ গবেষণা নেটওয়ার্কের ভার্চুয়াল অনুষ্ঠান হয়। এতে মূল বক্তা হিসেবে বক্তৃতা করেন সায়মা। লন্ডনের ওই কলেজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের মানসিক স্বাস্থ্য এবং সার্বজনীন স্বাস্থ্য কভারেজের রূপরেখা এবং মানসিক স্বাস্থ্যসেবা ভবিষ্যত সম্পর্কে তিনি পরিকল্পনা তুলে ধরেন। প্রকল্পটি ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (ইউকেআরআই) গ্লোবাল চ্যালেঞ্জস রিসার্চ ফান্ড থেকে ইম্পেরিয়ালের অর্থে পরিচালিত।
বাংলাদেশী সহযোগীদের মধ্যে রয়েছে আইসিসিডিআরবি, ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন, জেপিজিএসপিএইচ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের অংশীদারদের মধ্যে আছে চ্যাথাম হাউস, পূর্ব লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট এবং লিংকন বিশ্ববিদ্যালয়।
মন প্রথম (মাইন্ড ফার্স্ট) গবেষণা সহযোগী প্রতিষ্ঠান পরিষেবাগুলো শক্তিশালী এবং মানসিক স্বাস্থ্যকে বাংলাদেশের সার্বজনীন স্বাস্থ্য কভারেজের সঙ্গে সংহত করতে সহায়তা করার জন্য একাধিক গবেষণা চালাচ্ছে।
ইম্পেরিয়াল ও চ্যাথাম হাউসের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী, বাংলাদেশ, যুক্তরাজ্য, বৈশ্বিক প্রতিষ্ঠানের এবং ব্রিটিশ অর্থায়ন সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা ও নেতা, স্বাস্থ্য পেশাজীবীরা যোগ দেন। তারা বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এবং সার্বজনীন স্বাস্থ্যসেবার অগ্রগতির বিষয়ে আলোচনা করেন।
প্রকল্পের প্রধান ইম্পেরিয়াল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক মালা রাও বলেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আগে আমরা বাংলাদেশ এবং যুক্তরাজ্যের প্রধান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মন প্রথম সংস্থার অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে পেরে আনন্দিত।
তিনি বলেন, এ অংশীদারিত্ব সার্বজনীন স্বাস্থ্য কভারেজর অংশ হিসেবে মানসিক স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশে ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য’ অর্জন করার উপায় উন্নয়নে সহায়তা করার বিরাট সুযোগ।
মালা বলেন, এ বছর আমাদের সবার জীবনে বিশ্বব্যাপী কোভিড-১৯ এর প্রভাবের কারণে এটি আরও গুরুত্বপূর্ণ। আমরা মানসিক স্বাস্থ্যসেবা উন্নত করতে এবং আগামী বছরগুলোতে আমাদের অংশীদারিত্ব ও বন্ধুত্ব জোরদার করার প্রত্যাশায় রয়েছি।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, মানসিক স্বাস্থ্য বিশ্বজুড়ে অবহেলিত জরুরি অবস্থা, যা মানুষের জীবনে করোনাভাইরাস মহামারীর প্রভাবে আরও খারাপ হয়েছে।
তিনি বলেন, আমি বাংলাদেশে মানসিক স্বাস্থ্য এবং সার্বজনীন স্বাস্থ্য কভারেজ সম্পর্কে এ উচ্চ পর্যায়ের গোলটেবিল আলোচনার অংশ হতে পেরে খুব আনন্দিত। আমি আশা করি, এ অনুষ্ঠান জোরদার ও অন্তর্ভুক্তিমূলক মানসিক স্বাস্থ্য নীতি প্রণয়নে দিকনির্দেশনা দিবে।
হাইকমিশনার আশা প্রকাশ করেন, এ প্রয়াস ২০১৮ সালের মানসিক স্বাস্থ্য আইনের ভিত্তিতে বাংলাদেশে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ করতে সহায়ক হবে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের আরও মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ এ গুরুত্বপূর্ণ সেবা প্রদানের সুযোগ বৃদ্ধি করতে সহায়তা করবে।
ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, বাংলাদেশে মেন্টাল হেলথ ফার্স্ট এইড প্রোগ্রাম মানসিক অসুস্থতার প্রতি সামাজিক মনোভাব বদলাতে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং জাতীয় পর্যায়ে এ কর্মসূচি জোরদার করার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, আমি আশা করি, নীতিনির্ধারক, বিজ্ঞানী এবং অর্থ সহায়তা প্রদানকারীদের একত্রিত করে আমরা অনেক সমস্যা সমাধানে সহায়তা করব। কারণ, মানসিক স্বাস্থ্য সবার দায়িত্ব।
বাংলাদেশ ইতোমধ্যে অনেক স্বাস্থ্য সূচক যেমন গড় আয়ু, মোট শিশু জন্মদান হার এবং শিশু ও মাতৃমৃত্যুর হারের ক্ষেত্রে উন্নতি অর্জন করেছে এবং কার্যকর মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের যথাযথ পথে রয়েছে।
স্বাস্থ্যকর গড় আয়ু বৃদ্ধির ক্ষেত্রে এখন মানসিক স্বাস্থ্যের গুরুত্বের স্বীকৃতি রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যসেবা কর্মীদের যথেষ্ট অভাবসহ অনেক চ্যালেঞ্জও রয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




