যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দেখে এলেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ১১ আগস্ট ২০১৯
ঢাকায় চিকিৎসাধীন যমজ শিশু রাবেয়া ও রোকেয়া দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাদের দেখতে রোববার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে (সিএমইচে) যান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সিএমএইচে চিকিৎসাধীন জোড়া লাগানো এক মাথার যমজ শিশু রাবেয়া-রোকেয়াকে দুপুরে দেখতে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার পর তাদের দুইজনের মাথা আলাদা করা হয়েছে। তিনি তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।
এর আগে হাঙ্গেরিতে তাদের কয়েক দফা চিকিৎসার পর সিএমএইচে চূড়ান্ত অপারেশনের পর তাদের যুক্ত মাথা পৃথক করা হয়েছে। পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দুই দফা অস্ত্রোপচারের পর গত জানুয়ারিতে তিন বছরের রাবেয়া-রোকেয়াকে চিকিৎসার জন্য হাঙ্গেরি নেয়া হয়। সেখানে কয়েক মাসের চিকিৎসা শেষে তাদের সিএমএইচে আনা হয়।
২০১৬ সালের ১৬ জুলাই পাবনার চাটমোহরের আটলংকা গ্রামের রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির ঘরে জোড়া মাথা নিয়ে জন্ম নেয় রাবেয়া-রোকাইয়া।
অন্যান্য হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঘুরে ২০১৭ সালের ২১ নভেম্বর ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয় তাদের।
জয়নুল ও তৌফিকের শয্যাপাশে প্রধানমন্ত্রী
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজকে দেখে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী রোববার দুপুরে সামরিক সচিবকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপতালে যান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে তিনি ইউনাটেড হাসপাতালে দীপু মনির স্বামীকে দেখে আসেন।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী সিএমএইচে চিকিৎসাধীন সামরিক সচিবের পাশে কিছু সময় অতিবাহিত করেন।
এর আগে সকালে শেখ হাসিনা ইউনাইটেড হাসপাতালে গিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজকে দেখে আসেন। তিনি তার চিকিৎসার খোঁজ-খবর নেন বলে জানান প্রেস সচিব।
শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান জানান, গত মাসে ‘ব্রেইন স্ট্রোক’হওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন ৭২ বছর বয়সী তৌফীক নাওয়াজ।
এর মধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। তারপরেও অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় তৌফীককে ভারতে নেয়ার প্রস্তুতি চলছে।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










