যেভাবে স্তন ক্যান্সার নিরাময় সম্ভব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ২৭ নভেম্বর ২০১৯
৩৭ বছর বয়সী মাহফুজা খাতুন দুই সন্তানের জননী। বড় ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র আর ছোট মেয়ে পড়ে দ্বিতীয় শ্রেণীতে। স্বামী রাইসুল ব্যাংকার। মাহফুজা নিজে এখন পুরোপুরিই গৃহিণী। আগে একটি প্রাইভেট কোম্পানিতে সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন। ছোট মেয়ে হওয়ার পর চাকরি ছেড়ে এখন সংসার নিয়ে ব্যস্ত থাকেন।
খুব সুন্দর করেই চলছিল মাহফুজা আর রাইসুলের সংসার। কিন্তু হঠাৎ করেই তাদের সংসারে নেমে আসে অন্ধকার। বিষয়টি জানার পর দম্পত্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।
গত কয়েক মাস ধরেই মাহফুজার শরীরটা ভালো যাচ্ছিল না। স্তনে চিন চিন ব্যাথা করত। আবার গত কয়েক দিন ধরে বাম পাশের স্তনে একটা চাকার মতো অনুভব করছিলেন। বিষয়টি স্বামী রাইসুলকে জানালে পর দিনই একজন গাইনোলজিস্টের কাছে যান এ দম্পতি। প্রাথমিক পরীক্ষার পরই ডাক্তার বুঝতে পারেন মাহফুজা স্তন ক্যান্সারে আক্রান্ত। কিন্তু কোন স্টেজে আছে তা জানার জন্য তিনি বেশ কিছু পরীক্ষা দেন।
পরীক্ষা-নীরিক্ষার পর জানা গেল, মাহফুজার বাম পাশের স্তন ক্যান্সারে আক্রান্ত। প্রায় লাস্ট স্টেজে। এখনই অপারেশন করা না হলে ডান পাশের স্তনও আক্রান্ত হবে, সময় বেশী নাই। সম্ভব হলে পর দিনই অপারেশন করতে হবে।
রুমি বিশ্বাসের ঘটনাও অনেকটা মাহফুজার মতো। রুমি কাজ করেন একটি প্রাইভেট ব্যাংকে। বয়স ৪১। তিনিও দুই সন্তানের জননী। যখন তার স্তন ক্যান্সার ধরা পড়ে, তখন ডাক্তারের আর কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত অপারেশন করে বাম পাশের স্তন কেটে ফেলতে হয়।
বিশেষজ্ঞদের মতে, জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণ, স্থুলতা, মদ্যপান, ঋতুস্রাব, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ও পারিবারিক কারণেও স্তন ক্যান্সার হয়। এটাকে কমিয়ে আনতে নিয়মিত শারীরিক পরিশ্রম, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, ৩০ বছর বয়সের আগে দু’টি সন্তান গ্রহণ এবং নিয়মিত স্তন স্ক্রিনিং অনেকাংশে ঝুঁকি কমিয়ে দেয়।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্স সেন্টারের (আইএআরসি) এক প্রতিবেদন মতে, বাংলাদেশে প্রায় ১২,৭৬৪ জন নারী প্রতিবছর স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে ৬,৫০০-এরও বেশি নারী মৃত্যু বরণ করেন এ ক্যান্সারে।
বাংলাদেশ মেডিক্যাল কলেজের অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাফর মোহাম্মদ মাসুদ বলেন, স্তন ক্যান্সার কমিয়ে আনতে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্যান্সারের লক্ষণ সম্পর্কে মানুষকে জানাতে হবে। সচেতনতার মাধ্যমেই স্তন ক্যান্সারের মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের মতে, যদি সঠিক সময়ে রোগ শনাক্ত করা যায় তবে চিকিৎসার মাধ্যমে প্রায় ৯০ শতাংশ রোগীর রোগ নিরাময় সম্ভব হয়। তিনি বলেন, অস্বাভাবিক কোষ বাড়লে ক্যান্সারের সৃষ্টি হয়। আক্রান্তের দিক দিয়ে ব্রেস্ট ক্যান্সারের অবস্থান দ্বিতীয়।
গাইনোলজিষ্ট ডা. মনোয়ারা বেগম বলেন, মূলত কুসংস্কার এবং সাধারণ বিশ্বাসেই মূল বাঁধা হয়ে দাঁড়িয়েছে দেশের গ্রামাঞ্চলের নারীদের মধ্যে স্তন ক্যান্তার প্রতিরোধে। এমনকি নারীরা যখন তাদের স্তন নিয়ে সমস্যায় পড়েন তখনও তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলেন না। স্বামীকেও তারা এ বিষয়ে বলতে লজ্জা পান।
তার মতে, চল্লিশোর্ধ সব নারীদের অবশ্যই নিয়মিত স্তন পরীক্ষা করা প্রয়োজন। তিনি বলেন, সচেতনতাই পারে নারীদের এ মরণব্যাধি থেকে বাঁচাতে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




