যেসব অভ্যাস ত্যাগ করলে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কমে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৬ ৯ নভেম্বর ২০২১
ব্রেন স্ট্রোক একটি অত্যন্ত মারাত্মক এক স্বাস্থ্যকর অবস্থা। যথাযথ সময়ে চিকিত্সার অভাবে, ব্রেন স্টোকে মৃত্যুও হতে পারে। মস্তিষ্কের বিভিন্ন অংশে ঠিকমতো রক্ত সরবরাহ না হওয়ার কারণেই সাধারণত ব্রেন স্ট্রোক হয়ে থাকে। এতে মস্তিষ্কের টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি ঠিকমতো সরবরাহ করতে পারে না আর সেই থেকেই সমস্যার শুরু হয়।
বর্তমানে ব্যস্ত জীবনধারা এবং অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার কারণে, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, গর্ভনিরোধক ওষুধ ব্যবহারের কারণে নারীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এছাড়া আরও কয়েকটা অভ্যেস আছে যা নারী-পুরুষ উভয়েরই ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।
১) ধূমপান
ধূমপান একটি অত্যন্ত ক্ষতিকারক অভ্যাস, এটা কারুরই অজানা নয়। ধূমপান স্মৃতিশক্তির উপর খারাপ প্রভাব ফেলার পাশাপাশি, অ্যালজাইমার এবং ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি দ্বিগুণ করতে পারে। তাছাড়া, ধূমপান কেবলমাত্র স্ট্রোকের ঝুঁকিকেই বৃদ্ধি করে না, পাশাপাশি এটি হার্টের স্বাস্থ্য এবং শ্বাসযন্ত্রের কার্যকারিতাকেও মারাত্মকভাবে প্রভাবিত করে।
২) শারীরিক ক্রিয়াকলাপের অভাব
নিষ্ক্রিয় থাকা কিংবা নিয়মিত ব্যায়াম না করা কেবলমাত্র যে অতিরিক্ত ওজন এবং স্থূলতা বৃদ্ধি করে তা নয়, পাশাপাশি এটি বড় ধরনের অসুস্থতার দিকেও শরীরকে অগ্রসর করতে পারে। শারীরিক ক্রিয়াকলাপের অভাবে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি, বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে। তাই অস্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস ত্যাগ করে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করার দিকে মনোনিবেশ করুন।
৩) অতিরিক্ত মদ্যপান
মদ্যপান ব্রেন স্ট্রোকের অন্যতম বড় কারণ হতে পারে। প্রতিদিন দুই গ্লাসের বেশি মদ্যপান করলে, রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও অনেকাংশেই বেড়ে যায়। যার ফলে স্ট্রোক পর্যন্ত হতে পারে।
৪) অত্যাধিক লবণ খাওয়া
কেবল চিনির অতিরিক্ত খাওয়াই শরীরের জন্য ক্ষতিকারক নয়, অতিরিক্ত লবণ খাওয়াও স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। লবণ সোডিয়ামের উত্স। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোডিয়ামের সেবন উচ্চ রক্তচাপ বৃদ্ধির অন্যতম কারণ। যার ফলে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
৫) অন্যান্য কারণ
ব্রেন স্ট্রোকের ঝুঁকির আরও অনেক কারণ রয়েছে। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন অর্থাত্ অনিয়মিত হৃদস্পন্দন, এই সবকিছু ঝুঁকির কারণ। এছাড়াও পারিবারিক ইতিহাসে থাকলেও হতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




