যেসব অভ্যাসে চোখের ক্ষতি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩১ ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রতিদিনের জীবনযাপনেই লুকিয়ে থাকে শরীর ভালো রাখার উপায়। স্বাস্থ্যকর খাওয়া, পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা যেমন শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে সচল রাখে, তেমনই বেশ কিছু খারাপ অভ্যাস ও ভুল জীবনে বিপদ ডেকে আনতে পারে। ঘুম ভাঙা থেকে ঘুমোনোর সময় পর্যন্ত সর্বক্ষণ কাজ করে চলেছে চোখ। কিন্তু তার কতটা খেয়াল সবাই রাখেন? বরং দৈনন্দিন যাপনের বেশ কিছু ভুলে চোখের বড় ক্ষতি হতে পারে। সে জন্য বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন?
মোবাইল-ল্যাপটপে চোখ
আপনার বদলে যাওয়া জীবনের নিত্যসঙ্গী হচ্ছে মোবাইল। সকালে ঘুম ভাঙলেই প্রথমেই লোকজন এখন মোবাইলের খোঁজ করেন। সবটাই যে কাজের তাগিদে, তা কিন্তু নয়। আসলে মোবাইলে লুকিয়ে বিনোদনের বিশাল জগৎ। এক ক্লিকেই ছবি থেকে রিল, ভিডিও, পছন্দের যে কোনো বিষয খুঁজে নেয়া যায়। মোবাইলের পাশাপাশি বহু মানুষকেই অফিসে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করতে হয়। পড়াশোনাতেও জুড়ে গেছে মোবাইল থেকে ল্যাপটপ।
দিনভর কাজের শেষে ক্লান্ত মানুষ বিনোদন খুঁজতে ফের চোখ রাখেন সেই মোবাইলেই। মোবাইল থেকে কম্পিউটার কিংবা ল্যাপটপ— সারাদিন নানা কাজে পর্দায় চোখ রাখার ফলে চোখের ভীষণ ক্ষতি হয়। তাই কাজের জন্য যতই এসবের ব্যবহার হোক না কেন, দিনের বিভিন্ন সময় চোখকে আরাম দিতে হবে। রাতেও অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। এতে চোখ বিশ্রাম পায়।
সূর্যের ক্ষতিকর রশ্মি
দিনের বেলা রোদে বার হলেও অনেকেই রোদচশমা ব্যবহার করেন না। অনেক মনে করেন, এটা শুধু ফ্যাশনের অঙ্গ। তা বিষয়টি মোটেও নয়। সূর্যের ক্ষতিকারক অতিবেগনি রশ্মি যেমন ত্বকের ক্ষতি করে, তেমনই এতে চোখও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ছানিপড়ার সম্ভাবনা বেশি। চোখের চারপাশের নরম ত্বকেরও ক্ষতি হয়। তাই ইউভি রশ্মি প্রতিহত করতে পারে রোদচশমা ব্যবহার একান্ত প্রয়োজন।
সমস্যা অগ্রাহ্য করা
আপনার দেখতে সমস্যা হচ্ছে অথচ কেউ হয়তো তা বুঝতে পারছেন না। চোখ জ্বালা করছে, সামান্য বিষয় বলে এড়িয়ে যাচ্ছেন। চোখে ব্যথা, জ্বালাপড়া, চোখ লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, দেখতে সমস্যা হওয়া— এসব বিষয় এড়িয়ে না গিয়ে চক্ষু চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তা না হলে সামান্য বিষয় থেকেই চোখের বড় ধরনের ক্ষতি হতে পারে। অনেকেই চোখে সমস্যা নেই বলে পরীক্ষা করান না। চোখে যে দেখতে অসুবিধা এমন অনেক শিশুও আছে, যারা বুঝতে পারে না। সে জন্য ছোট থেকে বড়, কোনো সমস্যা না থাকলেও বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করানো উচিত।
ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ
আবার অনেকের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। রক্তে অনিয়ন্ত্রিত শর্করা, উচ্চ রক্তচাপ চোখের জন্যও ক্ষতিকর হয়ে উঠতে পারে। বিশেষত যারা অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন বা যাদের রক্তচাপ বাড়তির দিকে, তাদের চোখের ব্যাপারে খেয়াল রাখা দরকার। এ ধরনের রোগীদের ছানিপড়ার সম্ভাবনা, গ্লুকোমা, চোখের সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




