যেসব রোগে আক্রান্ত হতে পারেন গরমকালে, সাবধান থাকুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৪ ১৯ এপ্রিল ২০২৬
গ্রীষ্মকালে মানে একরাশ শারীরিক অস্বস্তি। প্যাচপ্যাচে ঘাম, ক্লান্তি, র্যাশ সব নিয়ে যেন নাজেহাল অবস্থা হয়ে যায়। তাপপ্রবাহ শুরু হলে আরও কষ্ট বাড়ে। শুধু তা-ই নয়, অত্যধিক গরমে অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। গরমের সময়ে কিছু সাধারণ রোগের প্রকোপ তুলনায় অনেকটাই বেড়ে যায়। এই মরশুমে কোন কোন রোগের কবলে পড়তে পারেন এবং কীভাবে সেগুলো এড়াবেন জেনে রাখুন।
হিট স্ট্রোক
গ্রীষ্মকালে হিট স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। হিট স্ট্রোকের কবলে পড়লে মাথাব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা, বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। অনেক সময়ে ব্যক্তি অজ্ঞানও হয়ে যায়। এমনকী হিট স্ট্রোক থেকে মৃত্যুও হতে পারে। এই সমস্যা এড়াতে প্রচুর পরিমাণে জল খান। শরীর হাইড্রেটেড রাখুন। আর হিট স্ট্রোক হলে ঠান্ডা জলের ঝাপটা দিন চোখে-মুখে।
ফুড পয়জন
গ্রীষ্মকালে বাড়ে ফুড পয়জ়নের ঝুঁকিও। মূলত দূষিত খাবার ও জলের জন্যই ঘটে। আসলে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় জীবাণু বেড়ে ওঠে দ্রুত। আর রাস্তার খাবার, জল খেলে খাদ্যে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা আরও বেড়ে যায়। ফুড পয়জ়ন হলে ডায়ারিয়া বা পেট খারাপ, বমি, পেট ব্যথার মতো উপসর্গ দেখা দেয়। এই সময়ে খাওয়াদাওয়া হালকা করুন এবং ওআরএস-এর জল খান।
ডিহাইড্রেশন
গ্রীষ্মকালের প্রধান সমস্যা হলো ডিহাইড্রেশন। ঘামের মাধ্যমে শরীর থেকে জল ও খনিজ বেরিয়ে যায়। এর অভাবে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং মাথা ঘোরা, মাথা ব্যথা, পেশিতে খিঁচুনির মতো নানা সমস্যা দেখা দেয়। এই সমস্যা এড়াতে জলের পাশাপাশি ওআরএস, নুন-চিনির জল, লেবুর জল ইত্যাদি খাওয়া উচিত। তরল জাতীয় খাবার এবং যে সব ফলের মধ্যে জলের পরিমাণ বেশি, সেগুলো খান।
টাইফয়েড
গ্রীষ্মকালে দূষিত জল খেলেই এই সমস্যা দেখা দেয়। টাইফয়েড হলে জ্বর, ক্লান্তি, দুর্বলতা, পেটে ব্যথা, মাথাব্যথা এবং খিদে কমে যাওয়ার মতো নানা সমস্যা দেখা দেয়। এই সময়ে জল ফুটিয়ে খাওয়া উচিত এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।
মাম্পস ও হাম
গ্রীষ্মকালে বাচ্চাদের মধ্যে হাম ও মাম্পসের সমস্যাও দেখা দেয়। এগুলো ভাইরাসগঠিত রোগ। এই সব রোগে আক্রান্ত হলে জ্বর, কাশি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা এবং চোখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। হাম হলে অনেক সময়ে ত্বকেও র্যাশ বেরোয়। এ ছাড়া সাধারণ সর্দি-গর্মির সমস্যা থাকেই।
রোগের প্রকোপ এড়াবেন কীভাবে?
# গরমে ঢিলেঢালা সুতির পোশাক, হালকা রঙের জামা পরুন।
# রাস্তায় বেরোলে সঙ্গে টুপি, ছাতা ও জলের বোতল রাখতেই হবে।
# প্রচুর পরিমাণে পনি খেতে হবে। রাস্তায় বেরোলে ডাবের জলও খেতে পারেন।
# রাস্তার খাবার, খোলা জায়গায় বিক্রি হওয়া পানীয় এড়িয়ে চলুন।
# খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া দরকার।
# তরমুজ, শসা, আখ, জামরুলের মতো তাজা ফল এবং লাউ, ঝিঙের মতো গ্রীষ্মকালীন সব্জি পাতে রাখুন।
# চা, কফি, চিনিযুক্ত পানীয়, অ্যালকোহল এবং রেড মিট এড়িয়ে চলুন।
# হালকা ও সহজপাচ্য খাবার খান।
# শারীরিক অস্বস্তি এড়াতে দিনে দু’বার গোসল করতে পারেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




