শহরে বাড়ছে হাঁপানি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ২৮ মে ২০২১
রাজধানী ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীগুলোর মধ্যে ৩০ শতাংশ হাঁপানি। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। গত বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১০ বছর অন্তর বাংলাদেশ লাং ফাউন্ডেশন শ্বাসতন্ত্রের অসুখ বিষয়ে জরিপ চালায়। জরিপে দেখা গেছে, ১৯৯৯ সালে দেশে হাঁপানি রোগী ছিল ৭০ লাখ। এর ১০ বছর পর রোগীর সংখ্যা ২০ লাখ বেড়ে হয় ৯০ লাখ। ২০২০ সালে করোনাভাইরাসের জন্য পরবর্তী জরিপটি পরিচালনা করা সম্ভব হয়নি। তবে শহরাঞ্চলে হাঁপানি বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হাঁপানির লক্ষণ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগ গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা'র বাংলাদেশ সমন্বয়ক ডা. কাজী সাইফুদ্দিন বেননুর বলছেন, হাঁপানির প্রাথমিক লক্ষণ চারটি।
মাঝে মধ্যেই শ্বাস নিতে কষ্ট হয়, নিশ্বাসের সঙ্গে সাঁ সাঁ শব্দ শুনতে পাওয়া, শুকনো কাশি, কখনো এই কাশি একটানা দীর্ঘক্ষণ চলা, বুকে চাপ অনুভব করা এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়ার মতো কোনো লক্ষণ যদি কারো থাকে, তাহলে সে সম্ভবত হাঁপানিতে আক্রান্ত। কারো এমন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত তার।
ডা. কাজী সাইফুদ্দিন বেননুর বলছেন, হাঁপানি বংশগতভাবে কিংবা পরিবেশগত কারণেও হয়ে থাকে। সম্প্রতি সময়ে পরিবেশগত কারণই শহরাঞ্চলে দেখা যাচ্ছে। শিশু ও প্রাপ্তবয়স্ক যে কারোই হতে পারে হাঁপানি।
শহরে হাঁপানি বেশি হওয়ার কারণ
শহর অঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকা এবং যেসব অঞ্চলে নগরায়নের প্রক্রিয়া চলছে; সেসব এলাকায় হাঁপানি বেশি হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাজমা ইউকে বলছে. বায়ু দূষণের জন্য বৃদ্ধি পাচ্ছে হাঁপানি।
ডা. কাজী সাইফুদ্দিন বেননুর এ বিষয়ে বলছেন, শহরে পরিবেশ বেশি মাত্রায় দূষণ থাকে। ধুলোবালি, ধোঁয়া ইত্যাদির জন্য পরিবেশ দূষণ হওয়ায় ফুসফুসের রোগটি দ্রুত সময়ে বিস্তার করে। এক্ষেত্রে যাদের হাঁপানি রোগ রয়েছে তারা তুলনামূলক একটু বেশি ভুগে থাকেন। আবার যাদের সমস্যা কম তাদের হাঁপানি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
শহরাঞ্চলে হাঁপানি বৃদ্ধির মূল কারণ ঘনবসতি। শহরে একসঙ্গে অনেক মানুষ বসবাস করেন। ফলে ঘরের ভেতরের পরিবেশ স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর হয়। ঘরের আসবাবে জমে থাকা ধুলো এবং ধুলোয় 'ডাস্ট মাইট' নামক এক প্রকার কীট বেশি তৈরি হয়। যা কিনা হাঁপানি অনেক মাত্রায় বৃদ্ধি করে।
শহরে রান্নার ধোঁয়া বের হওয়ার প্রক্রিয়া না থাকায় নারী ও শিশুরাও আক্রান্ত হয়। গ্রামে পরিবেশ খোলামেলা হওয়ায় গ্রামে এই সমস্যা তুলনামূলক কম হয়। এছাড়া শহরে টাটকা খাবারের পরিবর্তে কৃত্রিম খাবার খাওয়া হয়। শারীরিক ব্যায়াম ও পরিশ্রমও কম হয়।
বিশেষ করে বলা যেতে পারে শিশুদের ক্ষেত্রে দূষণের পাশাপাশি তাদের খেলাধুলার জন্য যথেষ্ট জায়গা নেই। ঘরবন্দি জীবন ফুসফুসের সবল বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে তোলে শিশুদের। যে কারণে দুর্বল ফুসফুসেও হাঁপানির সম্ভাবনা থাকে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




