শুধু বর্ষা নয়, এখন ডেঙ্গু বারোমাসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৯ ২০ মে ২০২৬
এতকাল সাধারণ মানুষের মনে একটা বদ্ধমূল ধারণা ছিল যে, ডেঙ্গু বর্ষাকালের রোগ। জুলাই থেকে সেপ্টেম্বর বা অক্টোবরকে সাধারণত ডেঙ্গুর মরশুম বলে ধরে নেওয়া হতো। বর্ষা বিদায় নিলেই মশারি টাঙানো বন্ধ করে দিতেন। কিন্তু চিকিৎসকরা সাফ জানাচ্ছেন, এই ধারণা বদলে এখন গিয়েছে। ডেঙ্গু এখন আর কোনও নির্দিষ্ট ঋতুর রোগ নয়, বরং আমাদের শহরে এখন এটি ১২ মাসের স্বাস্থ্য সঙ্কট হয়ে দাঁড়িয়েছে।
কেন ১২ মাসের সমস্যা হয়ে উঠছে ডেঙ্গু?
উষ্ণতা ও দ্রুত বংশবৃদ্ধি
বিশ্ব উষ্ণায়ন বা ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে মশার প্রজনন চক্র দ্রুত বদলে যাচ্ছে। শুধু তাই নয়, বেশি গরমে মশার শরীরের ভিতরে ডেঙ্গু ভাইরাস দ্রুত বেড়ে উঠছে। এর ফলে মশারা খুব কম সময়ের মধ্যে এবং অনেক বেশি সংখ্যায় মানুষকে সংক্রমিত করার ক্ষমতা অর্জন করছে।
আর্দ্রতা ও খাপ খাইয়ে নেওয়া
বর্ষা চলে যাওয়ার পরও যদি সামান্য বৃষ্টি হয় এবং তার সঙ্গে ভ্যাপসা গরম ও আর্দ্রতা থাকে, তবে তা মশার বেঁচে থাকার জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি করে।
শহুরে জীবনযাত্রা ও পানি জমানোর অভ্যাস
আধুনিক বহুতল বা ফ্ল্যাট কালচারে এয়ার কুলার, বালতি, কনস্ট্রাকশন সাইট, ছাদের পানির ট্যাঙ্ক, খালি টব বা তার নীচের ট্রে কিংবা ব্লক হয়ে যাওয়া ড্রেনে সারাবছরই কোথাও না কোথাও পারি জমে থাকে। যা এডিস মশাদের স্থায়ী বাসস্থান হয়ে উঠেছে।
বেশির ভাগ মানুষের ধারণা মশা কেবল নোংরা বা নর্দমার জলেই জন্মায়। কিন্তু ডেঙ্গুর রোগবাহী এডিস মশা সবসময় পরিষ্কার এবং স্থির পানিতে ডিম পাড়ে। ঘরের ভেতরের কুলারের পানি, ফুলদানির পানি বা টবের ট্রে-তে জমে থাকা পরিষ্কার পানিই মশার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে দাঁড়িয়েছে।
ডেঙ্গুর মশা কামড়ায় দিনের বেলায়
হয়তো অনেকেই জানেন না, ম্যালেরিয়ার মশা রাতে কামড়ালেও, ডেঙ্গুর বাহক এডিস মশা মূলত দিনের বেলায়, বিশেষ করে ভোরবেলা এবং সন্ধ্যার ঠিক মুখে সবচেয়ে বেশি কামড়ায়। তাই শুধু রাতে মশারি খাটানো বা গুডনাইট জ্বালানোই ডেঙ্গু ঠেকানোর জন্য যথেষ্ট নয়। দিনের বেলাতেও সমান সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুরা যখন সকালে স্কুলে যায় বা পার্কের মাঠে খেলতে যায়, তখন তাদের সুরক্ষার দিকে বাড়তি নজর দেওয়া জরুরি।
ডেঙ্গুকে হালকাভাবে নেওয়া মারাত্মক ভুল?
ডেঙ্গুর কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। সাধারণ ডেঙ্গু বিশ্রামে ও চিকিৎসকের পরামর্শে ঠিক হয়ে গেলেও ‘সিভিয়ার ডেঙ্গু’ মানুষের শরীরে একাধিক জটিলতা তৈরি করতে পারে। যেমন:
# রক্তে প্লেটলেট কাউন্ট মারাত্মকভাবে কমে যাওয়া।
# জন্ডিস, লিভারের সমস্যা এবং কিডনি বিকল হওয়া।
# ফুসফুসে পানি জমা এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়া।
যেহেতু ডেঙ্গু এখন আর মরশুমি রোগ নয়, তাই একে আটকানোর প্রস্তুতি কোনও নির্দিষ্ট ঋতুতে সীমাবদ্ধ রাখলে চলবে না।
১. পানি জমতে দেবেন না
সপ্তাহে অন্তত একবার ঘরের এয়ার কুলার, টবের ট্রে এবং বালতি পরিষ্কার করে শুকিয়ে নিন। ওভারহেড পানির ট্যাঙ্ক সবসময় ঢেকে রাখুন।
২. দিনের বেলার সুরক্ষা
বাইরে বেরোনোর সময়, বিশেষ করে মশার উপদ্রব রয়েছে এমন জায়গায় গেলে ফুল-হাতা জামা, ফুল প্যান্ট এবং পা-ঢাকা জুতো পরুন। ত্বকের খোলা অংশে মসকুইটো রিপেলেন্ট ক্রিম বা লোশন ব্যবহার করুন।
৩. ভ্যাকসিনের আশা
চিকিৎসকরা আশাপ্রকাশ করেছেন যে, বাংলাদেশ খুব শীঘ্রই ডেঙ্গুর অত্যন্ত কার্যকরী প্রতিষেধক বা ভ্যাকসিন সাধারণ মানুষের জন্য উপলব্ধ হতে পারে, যা ভবিষ্যতে এই রোগের তীব্রতা অনেকটাই কমিয়ে দেবে।
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন








