স্লিপ অ্যাপনিয়া: চিকিৎসা ও প্রতিকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৫৪ ১৯ ফেব্রুয়ারি ২০২২
সম্প্রতি ভারতীয় উপমহাদেশের সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসকরা জানিয়েছেন, জনপ্রিয় এই গায়কের মৃত্যু হয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায়। কিন্তু এই স্লিপ অ্যাপনিয়া কী, কত ধরনের, এর কোনো চিকিৎসা আছে কিনা এবং এ থেকে প্রতিকারের উপায় সম্পর্কে মানুষে ধারণা খুব কম। এবার তাহলে স্লিপ অ্যাপনিয়ার এই সব বিষয়ে জেনে নেয়া যাক-
স্লিপ অ্যাপনিয়া
স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তির ঘুমে বারবার ব্যাঘাত ঘটে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ায়। এ বিষয়ে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, যখন কোনো ব্যক্তির স্লিপ অ্যাপনিয়া হয় তখন তিনি ঘুমানোর একটু পরই জোরে জোরে শ্বাস নিতে থাকেন। আক্রান্ত ব্যক্তির শ্বাস নেয়ার গতি বেড়ে গেলে হঠাৎ করেই আবার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়। এক্ষেত্রে কিছুক্ষণ পর ফের শ্বাস-প্রশ্বাস নেয়া শুরু হয়। আর শ্বাস-প্রশ্বাসের এই ব্যাঘাতকে অ্যাপনিয়া বলা হয়।
ঘুমের মধ্যে জোরে নিঃশ্বাস নেয়ার সময় হঠাৎ করেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার কারণ হিসেবে অধ্যাপক আব্দুল্লাহ জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাস যখন বারবার নেয়া হয় তখন মূলত বাতাসের সঙ্গে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে গেলে মানুষের শরীরে থাকা শ্বাস-প্রশ্বাসের সিস্টেম বন্ধ করে দেয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তখন নিশ্বাস কিছুক্ষণ বন্ধ থাকার পর শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ফের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে নার্ভাস সিস্টেম পুরোদমে উজ্জীবিত হয়ে শ্বাস-প্রশ্বাস ফিরে আসে। আর এই জটিল পরিস্থিতিতে অনেক সময় মানুষের মৃত্যুও হয়ে থাকে।
অ্যাপনিয়ার প্রকারভেদ
অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে বাধা সৃষ্টি হলে তখন তাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলা হয়ে থাকে। এটা গলায় টনসিল ফুলে গিয়ে হতে পারে। অনেক ক্ষেত্রে শ্বাসনালী এবং গলার সংযোগ স্থলে মাংসপেশি ফুলে গিয়ে হয়ে থাকে। যাকে অ্যাডনয়েডও বলা হয়। আবার অনেক সময় নাকের ভেতরে মাংসপেশি বড় হয়ে যায়।
এসব সমস্যাগুলো শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে বাধা তৈরি করে থাকে। যাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হিসেবে শনাক্ত করা হয়। এ রোগে সাধারণত যাদের ওজন বেশি বা শরীরে মেদ বেশি, বয়স্ক মানুষ ও শিশু তারা ভোগে থাকেন।
বিশেষজ্ঞ এই চিকিৎসকের মতে, হৃদপিণ্ড, ব্রেন এবং নিউরোজনিত সমস্যা থেকে মানুষের শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেনে বিভিন্নরকম জটিলতা হয়ে থাকে এবং ওই ব্যক্তির তখন স্লিপ অ্যাপনিয়ায় ভোগার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে এই সমস্যা জটিল এবং গুরুতর হয়। তবে এই দুই ধরনের অ্যাপনিয়াতেই আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঝুঁকি রয়েছে।
অ্যাপনিয়ার চিকিৎসা
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রথমেই যা দেখা হয় তা হলো, শ্বাসনালীকে কেন্দ্র করে কোন জায়গায় বাধা রয়েছে এবং তা চিহ্নিত করে পরে অপসারণ করতে হয়। এক্ষেত্রে অল্প সময়েই মুক্তি পাওয়া যেতে পারে এই সমস্যা থেকে। তবে জটিল স্লিপ অ্যাপনিয়া শরীরের বিভিন্ন গুরুতর সমস্যা থেকে হয়ে থাকে বলে এর চিকিৎসা আজীবন চালানোর প্রয়োজন হতে পারে।
প্রতিরোধের উপায়
স্লিপ অ্যাপনিয়া থেকে মুক্তির ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ, একটু সতর্ক থাকলে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। শরীরের উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখা। নিয়মিত শারীরিক ব্যায়াম করা এবং সুষম খাদ্যাভ্যাস করা। এছাড়া যাদের ঘুমের মধ্যে বার বার নিঃশ্বাস বন্ধ হয় তাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে বলে থাকেন চিকিৎসকরা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




