হার্ট অ্যাটাকের প্রথম ১০ মিনিট কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৮ ৫ মার্চ ২০২৬
হৃদ্রোগ বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রথম ১০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়টা আসলে জীবন মৃত্যুর। এই অল্প সময়ের মধ্যেই নির্ধারিত হয়ে যায় রোগী বাঁচবেন কিনা। আর বাঁচলেও হৃদপেশির কতটা ক্ষতি হবে।
চিকিৎসকদের ভাষায়, বেশিরভাগ হার্ট অ্যাটাক ঘটে তখনই, যখন হঠাৎ করে রক্ত জমাট বেঁধে করোনারি ধমনি বন্ধ হয়ে যায়। ফলে হৃৎপেশিতে অক্সিজেন পৌঁছায় না। বিশেষ করে ‘সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ধরনের হার্ট অ্যাটাক’ হলে পরিস্থিতি হয় খুবই ঝুঁকিপূর্ণ।
সাধারণত বড় ধরনের হার্ট অ্যাটাককেই ‘সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল’ বলা হয়।
এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসকরা প্রায়ই বলেন “টাইম ইজ মাসল”। অর্থাৎ যত দ্রুত রক্তপ্রবাহ ফিরিয়ে আনা যাবে, তত বেশি হৃদ্পেশি বাঁচানোর সম্ভবনা বাড়তে থাকবে।
কোন লক্ষণগুলো খেয়াল করবেন?
চলচ্চিত্রে যেমন হঠাৎ বুক চেপে ধরার দৃশ্য দেখা যায়, বাস্তবে হার্ট অ্যাটাকের লক্ষণ অনেক সময় ততটা নাটকীয় নয়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
• বুকের মাঝখানে চাপ বা ব্যথা, যা হাত, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে যেতে পারে
• শ্বাসকষ্ট ও ঠান্ডা ঘাম
• বমিভাব বা মাথা ঘোরা
তবে নারী, বয়স্ক ব্যক্তি ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপসর্গ ভিন্ন হতে পারে। যেমন—অস্বাভাবিক ক্লান্তি, হালকা অস্বস্তি বা গ্যাস্ট্রিকের মতো অনুভূতি, এমনকি হঠাৎ অকারণ উদ্বেগও হতে পারে সতর্কবার্তা।
চলচ্চিত্রে যেমন হঠাৎ বুক চেপে ধরার দৃশ্য দেখা যায়, বাস্তবে হার্ট অ্যাটাকের লক্ষণ অনেক সময় ততটা নাটকীয় নয়।
প্রথম ১০ মিনিটে কী করবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ, উপসর্গ দেখা দিলে এক মুহূর্তও দেরি করা যাবে না।
• জরুরি নম্বরে ফোন করুন। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না।
• শান্ত থাকুন এবং বসে পড়ুন। অযথা নড়াচড়া করলে হৃদ্পেশির ওপর চাপ বাড়ে।
• একটি অ্যাসপিরিন চিবিয়ে খান। যদি অ্যালার্জি বা অন্য কোনো বাধা না থাকে, তাহলে সাধারণ মাত্রার অ্যাসপিরিন চিবিয়ে খেলে রক্ত জমাট বাঁধা কমাতে সাহায্য করে।
চিকিৎসকদের মতে, “নিশ্চিত হওয়ার অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই ভালো।” অনেক সময় মানুষ গ্যাসট্রিক ভেবে বাড়িতে অপেক্ষা করেন—এতেই মূল্যবান সময় নষ্ট হয়।
হাসপাতালে পৌঁছানোর পর
হাসপাতালে পৌঁছানোর পরও চলতে থাকে জীবন-মৃত্যুর হিসাব।
নিয়ম অনুযায়ী ৩০ মিনিটের মধ্যে ক্লট-গলানো ওষুধ এবং ৬০ মিনিটের মধ্যে এনজিওপ্লাস্টির মাধ্যমে বন্ধ ধমনি খুলে দেওয়ার চেষ্টা করা হয়।
শেষ কথা একটাই—সন্দেহ হলে দেরি নয়। আপনার অনুমান ভুল হতেই পারে। তবুও হাসপাতালে যান। কারণ হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটি সেকেন্ডই মূল্যবান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




