৪ বছরের মধ্যে তেলের দর সর্বোচ্চ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৩ ৩০ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দাম আরেক দফা বাড়ল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে-এমন আশঙ্কায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফিউচার মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১২০ ডলার হয়েছে। গত ৪ বছরের মধ্যে যা সর্বোচ্চ।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে তেহরানের প্রস্তাব প্রত্যাখান করেছেন। এর ফলে ধারণা করা হচ্ছে একটি সমন্বিত পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত নৌ অবরোধ বহাল থাকবে।
বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের দিন বুধবার ব্রেন্ট প্রায় ৬ শতাংশ এবং ডব্লিউটিআই প্রায় ৭ শতাংশ বেড়েছিল। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লন্ডন এক্সচেঞ্জ থেকে এসব তথ্য জানা গেছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি অবরোধের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে হুঁশিয়ারি দিয়ে লেখা এক পোস্টে বলেন, “ইরানকে দ্রুত বুদ্ধিমান হতে হবে!”
গোল্ডম্যান স্যাকসের হিসাবে, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন মারাত্মক ব্যাহত হয়েছে। এখন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির থাকা এবং অব্যাহত অবরোধের কারণে সরবরাহ আরও সংকুচিত হচ্ছে।
ব্যাংকটির বিশ্লেষকরা সতর্ক করেছেন, অবরোধ দীর্ঘস্থায়ী হলে সীমিত সংরক্ষণ ক্ষমতা এবং ইরানের রপ্তানি কমে যাওয়ার কারণে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে। যদিও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক থেকে বেরিয়ে যাওয়ার পর উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব স্বল্পমেয়াদে নয়, বরং মধ্যমেয়াদে টের পাওয়া যাবে।
এদিকে চাহিদার দিকেও ঝুঁকি দেখা দিচ্ছে। গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, এপ্রিলে বৈশ্বিক তেল চাহিদা ফেব্রুয়ারির তুলনায় দৈনিক প্রায় ৩৬ লাখ ব্যারেল কম হতে পারে। জেট জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে দুর্বলতার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











