গোপনেই ব্রিটিশ রাজকন্যার বিয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৫ ১৯ জুলাই ২০২০
বিয়ে মানে তো উৎসব। জীবনের সবচেয়ে বড় উৎসবটা মনে রাখার মতো করে পালন করতে কে না চায়। পরিবারও মুখিয়ে থাকে বিয়ের অনুষ্ঠানকে ঝলমলে করে তুলতে। আর সে বিয়ে যদি রাজপরিবারের হয় তাহলে তো কথাই নেই। গোটা মিডিয়া ওঁৎ পেতে থাকে খবরের খোঁজে।
কিন্তু করোনা পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে। মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে নির্মল আনন্দ। পড়ে আছে শুধু দিন থেকে রাত পর্যন্ত চাপা হতাশা আর দুশ্চিন্তা। এর মধ্যেই চুপেচাপে বিয়ে সারলেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের নাতনি প্রিন্সেস বিয়াট্রিস।
গত শুক্রবার সকালে উইন্ডসর ক্যাসেলে রানী এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপসহ কিছু ঘনিষ্ঠ স্বজনের উপস্থিতিতে নিতান্তই ঘরোয়া আয়োজনে বাগদত্ত এডওয়ার্ডো ম্যাপলি মোজিকে বিয়ে করেন বিয়াট্রিস।
বিবিসির খবরে বলা হয়, গত মে মাসেই দুজনের বিয়ে করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে সে পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছিল। এরপর বিয়ের নতুন তারিখটিও আগেভাগে আর ঘোষণা করেননি তারা। বাকিংহাম প্যালেস জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান সারা হয়েছে খুবই স্বল্প পরিসরে এবং সরকারের স্বাস্থ্য সংশ্লিষ্ট সব নির্দেশনা মেনেই। যুক্তরাজ্যে গত ২৩ মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে ইংল্যান্ডে প্রায় সবরকম পরিস্থিতিতেই বিয়ে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ৪ জুলাই থেকে ৩০ জন মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে রানী এলিজাবেথ ও তার স্বামী প্রিন্স ফিলিপ গত মার্চ থেকেই আইসোলেশনে থাকছেন। এ অবস্থায় নাতনি বিয়াট্রিসের বিয়ের আসরেই তারা প্রথম উপস্থিত থাকলেন বলে মনে করা হচ্ছে।
প্রিন্সেস বিয়াট্রিস প্রিন্স এন্ড্রুর মেয়ে। ২০১৮ সালে ইতালির বিজনেস টাইকুন এডওয়ার্ডো ম্যাপলি মোজির সঙ্গে বিয়াট্রিসের পরিচয়ের পর গত বছর সেপ্টেম্বরে তাদের এনগেজমেন্ট হয়েছিল।
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- ঈদে চড়া মসলার বাজার
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর

