‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩০ ২৫ আগস্ট ২০২৬
ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল হিসেবে বিবেচিত ‘হ্যান্ড অব গড’। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। সেই গোলটি জায়গা করেছে নিয়ে ইতিহাসে।
ওই গোলের পর একই ম্যাচে আর্জেন্টাইন মহানায়ক করেছিলেন আরেকটি গোল, যেটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। এই দুটি গোলই ফুটবল ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।
এবার ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের সময় ব্যবহৃত বলটি নিলামে বিক্রি হয়েছে। সেই ঐতিহাসিক বল কত দামে বিক্রি হয়েছে জানেন? শুনলে চোখ কপালে উঠবেই। বলটি বিক্রি হয়েছে ২৫ লাখ পাউন্ডে! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি টাকা।
শনিবার যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে বলটি বিক্রি হয় ৩৩ লাখ মার্কিন ডলারে। তবে নিলামের আগে ধারণা করা হয়েছিল, বলটির দাম ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ৭৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের দখল নিতে গিয়ে লাফ দিয়ে হাতে ঠেলে বল জালে পাঠান ম্যারাডোনা। গোলটি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হলেও রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।
ম্যাচ শেষে নিজের ওই গোল সম্পর্কে ম্যারাডোনার থেকে জানতে চাওয়া হয়েছিল। সেই সময় তিনি এক বিখ্যাত মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাত, দুটোর একটু একটু ছিল।”
‘হ্যান্ড অব গড’ গোলের বলটি ম্যাচের শেষ বাঁশি বাজার পর সংগ্রহ করেছিলেন ম্যাচটির পরিচালনায় থাকা তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের। তিন দশকেরও বেশি সময় ধরে সেটি নিজের কাছে সংরক্ষণ করেন তিনি।
২০২৩ সালে একটি চিঠিতে বিন নাসের নিশ্চিত করেন, ১৯৮৬ সালের ওই ম্যাচে এটিই একমাত্র ব্যবহৃত বল ছিল। পরবর্তী সময়ে স্বাধীনভাবে করা যাচাইয়েও বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার মার্কিন ডলারে বিক্রি করেছিলেন। পরে নতুন মালিক ২০২৩ সালে আবার বলটি নিলামে তোলেন।
তবে নির্ধারিত সর্বনিম্ন মূল্য না ওঠায় সেবার বলটি বিক্রি হয়নি। এবার অবশ্য ৩৩ লাখ মার্কিন ডলারে শেষ পর্যন্ত বিক্রি হলো ঐতিহাসিক বলটি।
নিলামের আগে হেরিটেজ অকশনসের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলটির গুরুত্ব তুলে ধরে বলেছিলেন, “এটি একেবারেই একক ও অনন্য একটি স্মারক। সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রীগুলোর একটি।”
ম্যারাডোনার সেই ম্যাচের স্মৃতি অবশ্য এর আগেও বড় অঙ্কে বিক্রি হয়েছে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পরা তার জার্সি নিলামে বিক্রি হয়েছিল ৭১ লাখ পাউন্ডে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















