আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৭ ৩১ আগস্ট ২০২৬
লিডসের পর লর্ডসেও ব্যাটিং বিপর্যয় দেখল পাকিস্তান। তাতে দেশের বাইরে সবশেষ ১১ টেস্টে দশম হার দেখল তারা। প্রথমবারের মতো নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তান টানা চার ইনিংসে দুইশর মধ্যে অলআউট হলো। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির ক্রিকেট অঙ্গনে।
এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট। ইতোমধ্যে ২-০ তে সিরিজ হেরে যাওয়ার পর সম্মান নিয়ে দেশে ফেরার ভাবনা পাকিস্তানের। ৯ সেপ্টেম্বর থেকে হতে যাওয়া এই টেস্টের আগে দলে বড় ধরনের কাটছাঁট করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সাদা বলের কোচ মাইক হেসনকে দেওয়া হচ্ছে টেস্ট দলের দায়িত্ব। আর পাকিস্তান থেকে ডাকা হচ্ছে ছয় জন খেলোয়াড়কে। বিভিন্ন সূত্রে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, ব্যাট হাতে বাজে ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছে। ইমাম উল হকও দেশে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তার পায়ের চোট এখনও পর্যবেক্ষণে আছে।
ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে আছেন সাইম আইয়ুব ও আরাফাত মিনহাস। দলের বাকি বদলি খেলোয়াড়রা ভিসা পেলেই যোগ দেবেন।
দুই টেস্টেই ভরাডুবির পর এমন পরিবর্তন স্বাভাবিক। প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরেছিল পাকিস্তান। লর্ডসে হার ১৯৪ রানের। প্রথম ইনিংসে ১১০ রান করার পর দ্বিতীয়টিতে ১৯৪ রানে গুটিয়ে যায় তারা।
শুধু খেলোয়াড় নয়, কোচিংয়েও পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি। বর্তমানে পাকিস্তানের সাদা বলের কোচ হেসনকে টেস্ট দলের দায়িত্ব দিয়ে পরখ করা হবে। সরফরাজ আহমেদ স্কোয়াডের সঙ্গেই থাকবেন, কিন্তু লাল বলের কোচ হিসেবে তার অবস্থান গুরুতর শঙ্কায়। পিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও এই পরিবর্তনের ঘোষণা দেয়নি।
লর্ডসে হারের আগেই হেসন ও হাই পারফরম্যান্স ডিরেক্টর আকিব জাভেদ লন্ডনে গেছেন। পিসিবি জানিয়েছে, ২ সেপ্টেম্বর রাজা চার্লসের আমন্ত্রণে পাকিস্তানের নৈশভোজে দলের সঙ্গে এই দুজনের যোগ দেওয়ার কথা। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, সিওও সুমাইর আহমেদ ও পিএসএল প্রধান সালমান নাসিরেরও লন্ডনে থাকার কথা। আগের দিন পিএসএলের বৈঠক হবে।
সিরিজ শুরুর আগেই রাজা চার্লসের আমন্ত্রণ পেয়েছিল পাকিস্তান দল। মাঝপথে দলের বিপর্যয়ের কারণে সেই খাবারের টেবিলেই হয়তো হয়ে যাবে দলের বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচের ভবিষ্যৎ নির্ধারণ।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















