যেসব কারণে শিশুর দুধ দাঁতের পরিচর্যা জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৯ ১০ সেপ্টেম্বর ২০২২
চার বছর বয়সী অশোকের চকোলেট খুব পছন্দ। তাই বাবাও প্রতিদিন অফিস থেকে ফেরার পথে তা নিয়েই বাসায় ঢুকে। আবার অশোক বাইরে গেলেও দোকানে চকোলেট দেখলে খুব জেদ করে খাওয়ার জন্য। বাবা কিনেও দেয়। কিন্তু একদিন দেখা গেল তার ছোট ছোট দাঁতে ক্ষয় ধরেছে। তখন অশোকের বাবা-মা বুঝতে পারল এটা বেশি চকোলেট খাওয়ার কারণেই হয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তারের মতে, দাঁত হচ্ছে মানব শরীরের খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি অঙ্গ। একজন মানুষের পুরো জীবনে দাঁত উঠে দুইবার। প্রথমবার যেটি আসে সেটিকে অনেকে দুধ দাঁত বলে। আর এটির আরেক নাম হচ্ছে ডেসিডুয়াস। দুধ দাঁত পড়ে যাওয়ার পর যা উঠে সেটিই স্থায়ী হয়। মূলত শিশুদের দাঁত উঠে ছয় মাস বয়স থেকে। এটা মূলত ছয় বছর পর্যন্ত স্থায়ী হয়। আর তা থাকে সর্বোচ্চ ২০টি। এরপর আস্তে আস্তে সেসব পড়ে গিয়ে স্থায়ী দাঁত উঠে।
ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তার আনসার আহমেদ বলেন, প্রায়ই বাবা-মায়ের মধ্যে শিশুদের দাঁত নিয়ে এক ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে। তারা মনে করেন, দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত এমনিতেই উঠবে। তাই দুধ দাঁত পড়ে গেলে আর তারা কোনো চিকিৎসা করান না। কিন্তু অনেক সময় এসব দাঁত পড়ে গিয়ে মাড়িতে গর্তের সৃষ্টি হয়। সেজন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ফিলিং বা চিকিৎসা করাতে হয়। তবে অধিকাংশ বাবা-মা’ই তা করান না। আবার অনেকে সময়ের অনেক আগেই দুধ দাঁত ফেলে দেয়। এটা কোনোভাবেই উচিত নয়।
তিনি বলেন, শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যেঙ্গের যত্ন নিতে হবে। দাঁতও শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই দুধ দাঁতের যত্ন নিতে হবে।
আরেক বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান বলেন, অনেক বাচ্চার ঘুমের মধ্যে খাওয়ার অভ্যেস আছে। আবার অনেক বাচ্চা খেতে খেতে ঘুমিয়ে পড়ে। এর ফলে দাঁতের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। মূলত প্রাথমিকভাবে ল্যাকটোবেসিলাস ও স্ট্রেপটোবক্কাস মিউট্যানস নামক ব্যাকটেরিয়াগুলো দাঁতের ক্যাভিটি তৈরির জন্য দায়ী। দুধ, মিষ্টিজাতীয় খাবার বা এ জাতীয় কোনো খাবার যদি দাঁতে দীর্ঘক্ষণ লেগে থাকে, তাহলে সেখানে ব্যাকটেরিয়া নিঃসরণে উপযুক্ত মাধ্যম তৈরি করে, যা ল্যাকটিড অ্যাসিড তৈরি করে দাঁতের ওপরের আবরণ অ্যানামেলকে ক্ষয় করে ফেলে এবং দাঁতে গর্তের সৃষ্টি করে।
তিনি বলেন, প্রায়ই শিশুদের নার্সিং বোটল সিনড্রোম বা আর্লি চাইল্ডহুড ক্যারিস রোগ হয়। এর ফলে সামনের দাঁতগুলোয় গর্তের সৃষ্টি হয়। যদি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, তাহলে দাঁতে তীব্র ব্যথা শুরু হয়। তখন অবশ্যই সময়মতো সঠিক চিকিৎসা করাতে হবে।
ডা. কামরুল হাসান বলেন, কারো কোনো দুধ দাঁত যদি সময়ের অনেক আগে পড়ে যায় বা সময়ের অনেক পরে পড়ে, তখন স্থায়ী দাঁতগুলো আঁকা-বাঁকা হয়ে উঠবে। ফলে দাঁত উঁচু-নিঁচু হয়ে যায় এবং দাঁতের মাঝে ফাঁকা থাকে। আর এসব থেকে দাঁতকে রক্ষা করতে হলে অবশ্যই বাবা-মাকে একটি সময় পর্যন্ত সতর্ক থাকতে হবে। যাতে করে কোনো সমস্যা তৈরি না হয়। আর যদি সমস্যা হয় তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


