৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:০৮ ২৮ এপ্রিল ২০২৫
৪৬তম বিসিএসের ৮ মে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া এ ঘোষণা দেন। পিএসসির সংস্কার চেয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।
ঘোষণার পর দীর্ঘ ৮০ ঘণ্টা ধরে ঢাবির রাজু ভাস্কর্যে অনশনরত তিন শিক্ষার্থী তাদের অনশন প্রত্যাহার করে নিয়েছেন। তাদের ডাবের পানি খাইয়ে অনশন ভাঙ্গান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এবং পিএসসির সদস্য জহিরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
তবে অনশন প্রত্যাহার করে নিলেও আট দফা দাবিতে এই চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। অনশন প্রত্যাহারের পর চাকরিপ্রার্থী আশিক বলেন, আমাদের মৌখিক আশ্বাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত নোটিশ দিতে হবে। অনশন থেকে সরে এলেও আমরা অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর শাহবাগ অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। পরে রাত সাড়ে ৮টা নাগাদ ঢাবির সাংবাদিক সমিতির কক্ষে পিএসসির সদস্য এবং চাকরিপ্রার্থীরা আলোচনায় বসেন। আলোচনার পর তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে সম্মত হন।
এরপর রাজু ভাস্কর্যে গিয়ে জহিরুল ইসলাম বলেন, ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া প্রশ্নফাঁসের বিষয়ে মামলা সিআইডিতে তদন্তাধীন রয়েছে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করছি। তিনি বলেন, এর বাইরে পিএসসি সংস্কারে আপনাদের যেসব দাবি রয়েছে। সেগুলো আমাদেরও দাবি। আমরা সেগুলো পূরণে কাজ করব।
অনশন ভাঙ্গানোর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারের উচ্চপর্যায়ের একটি কমিটি হয়েছে। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান রয়েছেন। এই কমিটি বাকি দাবি পূরণে কাজ করবে। তিনি বলেন, এখানে আন্দোলনকারীদের প্রতিনিধিরা থাকবেন। আলোচনার মাধ্যমে স্বচ্চতা এবং নিরপেক্ষতার ভিত্তিতে যথাযথ সংস্কার হবে। যেন অন্তত ২০-৩০ বছর স্বচ্চতা এবং নিরপেক্ষতা নিশ্চিত থাকে।
৪৬তম বিসিএস লিখিত অংশের পরীক্ষা পেছানোর দাবিতে গত কিছুদিন ধরে আন্দোলন করছিলেন একদল চাকরিপ্রার্থী। পরে তারা পিএসসি সংস্কারসহ আট দফা দাবি জানান। এসব দাবি নিয়ে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ আলম স্নেহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আওরঙ্গজেব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. সিরাজুস সালেহীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী সাকির রাজু ভাস্কর্যে অনশন শুরু করেন।
এদিন বিকেল ৫টায় অনশনরতদের দেখতে রাজু ভাস্কর্যে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর পিএসসির সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে মধ্যস্থতা করেন তিনি।
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ৯৯৯-এ ফোন করে মিলবে যেসব জরুরি সেবা


