আবারো যুদ্ধে জড়াচ্ছে ভারত-পাকিস্তান!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪১ ২৫ এপ্রিল ২০২৫
দু-দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত-পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই ‘দা-কুমড়ো’ প্রতিবেশী। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা। সেনা-নৌ-বিমান; তিন বাহিনীই প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষোপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় দুই দেশেই যুদ্ধবিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা। চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে শলাপরামর্শে অস্থির দুপক্ষই।
১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও এমন সাজসাজ রব ওঠেনি দুই ভূ-খণ্ডে। সবমিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত-পাকিস্তান সীমান্তে। বুধবার জম্মু-কাশ্মীরের ‘সুইজারল্যান্ড’খ্যাত পর্যটনসমৃদ্ধ অঞ্চল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জনের নিহত হওয়ার ঘটনা থেকেই এই ‘যুদ্ধংদশা’। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে ভারত। প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ডন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত’ ধাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের।’ আগেরদিনই পাঁচ দফা পদক্ষেপে কড়া বার্তা দেয় পাকিস্তানকে। তার মধ্যে সব থেকে ভয়াবহ হলো ‘সিন্ধু পানিচুক্তি’ স্থগিত। আর এতেই ফুঁসে উঠেছে পাকিস্তান।
দেশটির বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেখারি পানিচুক্তি স্থগিত করাকে ‘পানিযুদ্ধ ঘোষণা’র শামিল বলে উল্লেখ করেছেন। বলেছেন, ‘সিন্ধুর প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমাদের অধিকার।’ ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে গত দুদিনে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে। পাকিস্তানভিত্তিক ডব্লিউই নিউজের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ভারত তাদের বিমানবাহী রণতরি আইএনএস বিক্রমকে আরব সাগরে সরিয়ে নিয়েছে।
কেননা পাকিস্তান আরব সাগর অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পশ্চিম দিকে হতে পারে যেখানে ভারতীয় রণতরিটি মোতায়েন করা হবে। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। নয়াদিল্লির দ্বিতীয় গুরত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া।
বুধবার (২৩ এপ্রিল) থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ হয়ে গেছে। তৃতীয় সিদ্ধান্ত হলো, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো, সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।
এমনকি পাকিস্তানি ভিসায় যারা ভারতে রয়েছেন, তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ভারতের এসব পদক্ষেপের পালটা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের পাঁচের বদলে আট পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পালটা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে।
পাকিস্তান বলেছে, ভারতের বেপরোয়া ও দায়িত্বহীন আচরণে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে। ভারত পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উসকে দেওয়া, আন্তঃসীমান্ত হত্যা বন্ধ এবং আন্তর্জাতিক আইন ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো না মেনে চলা পর্যন্ত অব্যাহত থাকবে। এরই অংশ হিসাবে অবিলম্বে ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করছে। এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে যারা এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা অবিলম্বে এখান দিয়ে ফেরত যেতে পারবেন। তবে ৩০ এপ্রিলের পরে এই সুযোগ দেওয়া হবে না।
ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনে নামিয়ে আনতে বলে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহণ সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ।
ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর
ফের গুলির আওয়াজে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার সকাল থেকেই সেনা-জঙ্গি লড়াই চলে উধমপুরে। সেই ঘটনাতেই শহিদ হয়েছেন এক জওয়ান। এদিকে জঙ্গিদের খতম করার জন্যে অভিযান এখনো জারি রাখা হয়েছে। জানা যায়, জম্মু ও কাশ্মীরের উধমপুরের দুদু-বসন্তগড় এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে সেখানে নিয়োজিত।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













