অনলাইনে শিশুদের সুরক্ষা দেবে ট্রাম্পের নতুন পর্ন আইন: মেলানিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৫ ২১ মে ২০২৫
নতুন একটি বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন পর্ন আইনটি অনলাইনে শিশুদের সুরক্ষা দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। নতুন আইন অনুসারে, প্রতিশোধমূলক বা ‘রিভেঞ্জ পর্ন’ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে তৈরি ডিপফেইক কনটেন্ট ইন্টারনেটে পোস্ট করাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
‘রিভেঞ্জ পর্ন’ বলতে বোঝানো হচ্ছে কারো অনুমতি ছাড়া তার ব্যক্তিগত ছবি শেয়ার করা। ডিপফেইক পর্ন সাধারণত এআই ব্যবহার করে কোনো ব্যক্তির নকল বা অশ্লীল ছবি বা ভিডিও তৈরি করাকে বোঝায়। ‘টেক ইট ডাউন অ্যাক্ট’ নামের নতুন এ আইনে বলা হয়েছে, কারও অনুমতি ছাড়া তার ব্যক্তিগত বা ঘনিষ্ঠ ছবি বা ভিডিও আসল হোক বা এআই দিয়ে বানানো হোক না কেন তা ইন্টারনেটে পোস্ট করলে সেটা এখন থেকে অপরাধ। একইসঙ্গে এ ধরনের কনটেন্টে কেউ রিপোর্ট করলে বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে তা ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে।
বিবিসি লিখেছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই শক্ত সমর্থন পেয়েছে বিলটি। তবে কিছু ডিজিটাল অধিকার সংগঠন বলছে, আইনটির পরিসর খুব বেশি বিস্তৃত। এতে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বা সেন্সরশিপ বেড়ে যেতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে এ আইনের পক্ষে ছিলেন মেলানিয়া ট্রাম্প। তিনি বলেছেন, অনলাইনে শিশুরা যাতে খারাপ কথা বা আচরণ থেকে নিরাপদ থাকে, সেটি নিশ্চিত করা দরকার। বিলটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে করা ছয় নম্বর আইন। তবে তিনি সাধারণত আইন না করে প্রেসিডেন্টের বিশেষ আদেশ দিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
ট্রাম্প বলেছেন, “যে কেউ ইচ্ছা করে কারও অনুমতি ছাড়া তার অশ্লীল ছবি ছড়ালে তার সর্বোচ্চ তিন বছর জেল হতে পারে।” এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, এ বিলটি কংগ্রেসে পাশ করাতে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” ভূমিকা রেখেছেন মেলানিয়া ট্রাম্প।
নতুন এ আইনকে “একটি জাতীয় বিজয়” বলে বর্ণনা করেছেন জনসাধারণের সামনে কম আসা এ ফার্স্ট লেডি। আইনটি “মা-বাবা ও বিভিন্ন পরিবারকে শিশুদের অনলাইন নিপীড়ন থেকে রক্ষা করতে সাহায্য করবে” বলে দাবি তার। তিনি আরও বলেছেন, “এ আইনটি আমাদের জন্য শক্তিশালী এক পদক্ষেপ, যা নিশ্চিত করবে, প্রতিটি আমেরিকান, বিশেষ করে তরুণরা তাদের ছবি বা পরিচয়ের অপব্যবহার থেকে আরও ভালোভাবে রক্ষা পাবে।”
এপ্রিলে মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষে ৪০৯-২ ভোটে ও ফেব্রুয়ারিতে সিনেটে সর্বসম্মতিক্রমে পাস হয় আইনটি। মার্চে প্রথম এককভাবে সবার সামনে এসে কংগ্রেস সদস্যদের বিলটি পাস করার জন্য অনুরোধ করেছিলেন মেলানিয়া ট্রাম্প। ৩ মার্চ বিলটি নিয়ে আলোচনার সময় ফার্স্ট লেডি বলেছিলেন, “খারাপ অনলাইন কনটেন্ট বিশেষ করে ডিপফেইক নিয়ে মেয়েরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সেটি দেখা আমাদের জন্য খুবই দুঃখজনক।”
বিবিসি লিখেছে, রিভেঞ্জ ও ডিপফেইক পর্ন প্রযুক্তির ব্যবহার সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। যার মাধ্যমে সেলিব্রিটি বা জনসাধারণের মতো ব্যবহারকারীদের মুখ বিশেষ করে নারীদের পর্নগ্রাফিক ভিডিওতে যোগ করতে ব্যবহৃত হচ্ছে। বিলটি সমর্থন করেছেন অভিনেত্রী ও ডিজে প্যারিস হিলটন। আইনটিকে “অনলাইনে অনুমতি ছাড়া ছবি শেয়ার বন্ধ করার দিকে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ” বলে বর্ণনা করেছেন তিনি। মেটা, টিকটক ও গুগলের মতো মার্কিন বিভিন্ন প্রযুক্তি জায়ান্টও আইনটিকে সমর্থন করেছে।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ








