ইরানের পরমাণু স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৩ ২৭ জুন ২০২৫
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ‘ব্যাপক ও মারাত্মক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ইরানের আণবিক শক্তি সংস্থা।
কিন্তু এই বক্তব্যের কয়েক ঘন্টা আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে বলেছিলেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিঘ্ন ঘটেনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল, হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় খামেনি ওই মন্তব্য করেছিলেন।
তাছাড়া ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি হওয়ার পর এদিন প্রথম প্রকাশ্য ভাষণে খামেনি বলেছিলেন, তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পারেনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘জয়’ দাবি করে তিনি বলেন, ট্রাম্প হামলার ‘প্রভাব অতিরঞ্জিত’ করছেন। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচির বক্তব্যে ভিন্ন চিত্রই ফুটে উঠেছে।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানকে ‘ঐতিহাসিকভাবে সফল’ বলে বর্ণনা করেন এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো অকার্যকর হয়ে গেছে বলে মন্তব্য করেন।
মাটির অনেক গভীরে অবস্থিত ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র খুবই শক্তিশালী ‘বাঙ্কার-বিধ্বংসী’ বোমা ব্যবহার করেছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এই কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর কোনও পরিকল্পনার কথা নাকচ করেছেন।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র ষষ্ঠ দফা আলোচনা হওয়ার আগেই ইরানে ইসরায়েলের হামলায় সেই আলোচনা ভেস্তে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, নতুন করে সংলাপ শুরুর জন্য কোনও সম্মতি, আয়োজন কিংবা আলোচনা চলছে না।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













