ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৫ ১৮ মার্চ ২০২৬
ইরান-ইসরায়েল যুদ্ধের ১৯তম দিনে এসে সংঘাতের মাত্রা ও ভয়াবহতা ও হতাহতের সংখ্যা আশংকাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চলমান সংঘাতে এখনও পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ সামরিক-বেসামরিক মানুষ নিহত হয়েছেন। সব দেশ মিলিয়ে আহতের মোট সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে হাজার হাজার মানুষের অবস্থা আশঙ্কাজনক।
এর মধ্যে ইরানেই সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ১ হাজার ৪৪৪ জন নিহত এবং ১৯ হাজার ৩২৪ জন আহত হয়েছেন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক রেডক্রিসেন্ট জানিয়েছে, ইরানের হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
কেবল ইরান নয়, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে লাশের সারি এবং হাসপাতালের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধের অন্যতম ফ্রন্টলাইন হিসেবে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ জনে। বুধবার সকালেও বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত এবং ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে এখনও পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯ জন বেসামরিক নাগরিক এবং ২ জন সেনাসদস্য। দেশটিতে আহতের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর হামলায় ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, সংঘাত না থামলে এবং চিকিৎসা সহায়তার করিডোর খুলে না দিলে আহতদের একটি বড় অংশকে বাঁচানো সম্ভব হবে না। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় জরুরি চিকিৎসা সামগ্রী পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ইসরায়েলি হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ কমান্ডার গোলামরেজা সোলেইমানি নিহত হওয়ার পর ইরানের অভ্যন্তরে শোকের আবহ বিরাজ করলেও থেমে নেই ইসরায়েলের সামরিক তৎপরতা। তেহরানের আশেপাশে বাসিজ বাহিনীর অবস্থান, কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে বুধবার ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে।
তেহরানের পাশাপাশি ভোরের দিকে লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে এবং দক্ষিণ শহরতলিতেও কোনও সতর্কবার্তা ছাড়াই ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। একই সময়ে পারস্য উপসাগরের হরমুজ প্রনালি সংলগ্ন ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে লক্ষ্যভেদী হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানিয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের ‘চোখরাঙানি’ বন্ধ করতেই এই অভিযান চালানো হচ্ছে।
এর জবাবে ইসরায়েলের অভ্যন্তরে এবং উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বৃষ্টি বর্ষণ করেছে ইরান। ইসরায়েলের তেল আবিবের কাছে রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, কুয়েত এবং জর্ডানের আকাশসীমায় নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান।
পরিস্থিতির অবনতি হওয়ায় মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডেকেছে সৌদি আরব। এ ছাড়া আকাশসীমা অনিরাপদ হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজ দোহাগামী ফ্লাইট ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই যুদ্ধ গভীর সংকটের সৃষ্টি করেছে। ইরানের যুদ্ধের বিরোধীতা জানিয়ে মঙ্গলবার মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জো কেন্ট পদত্যাগ করেন। ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবিং গ্রুপের চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে বলে অভিযোগ তুলেন তিনি।
এদিকে হরমুজ প্রণালীতে সামরিক সহযোগীতা পাঠাতে অনীহা প্রকাশ করায় ন্যাটো মিত্র, জাপান এবং অস্ট্রেলিয়ার ওপর ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিশ্বের সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে তাদের নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে পর্যালোচনার নির্দেশ দিয়েছে।
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- সারাদেশে টানা ৫ দিন ঝড় ও শিলাবৃষ্টির আভাস
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ঈদের ছুটিতেও বাসা থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
















