ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:২৩ ২১ মার্চ ২০২৬
ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘শিথিল করার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই আভাস দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
ট্রুথ সোশ্যালে এই পোস্টে ট্রাম্প লেখেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। ফলে ইরানে বিরুদ্ধে যুদ্ধ শিথিল করার চিন্তা করছি। ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান গুটিয়ে আনার বিবেচনা করা হচ্ছে।”
তিনি লেখেন, “আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ভেঙে দিয়েছি। দেশটির প্রতিরক্ষা শিল্প ভিত্তি, নৌবাহিনী ও বিমানবাহিনীর ক্ষমতাও ধ্বংস করা হয়েছে।”
এই পোস্টে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি জানিয়ে দেন, ইরান কোনও দিনই পরমাণু অস্ত্র বানাতে পারবে না। বিষয়টা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।
তিনি আরও লেখেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চাইছে যুক্তরাষ্ট্র। তাই ওই এলাকার ‘মিত্র’ যেমন- ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেরে নিরাপত্তায় আগামী দিনেও ঝাঁপিয়ে পড়বে মার্কিন সেনা।”
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ সংঘাতের ধীরে ধীরে অবসান ঘটতে পারে—ট্রাম্পের এ বার্তাকে এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিণতি নিয়ে সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সঙ্গে ৩ সপ্তাহ ধরে চলমান যুদ্ধ ‘শেষের পথে’ —ট্রাম্প এমন কথা বললেও হরমুজ প্রণালি খোলার প্রচেষ্টা হিসেবে দেশটিতে অভিযান আরো জোরালো করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন, “হরমুজ প্রণালি পুনরায় সচল করতে ইরানের ড্রোন ও নৌযানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার করা হয়েছে।”
এদিন যুদ্ধে পরিসমাপ্তি টানার আভাস দিলেও এর আগে হোয়াইট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি যুদ্ধবিরতি চাই না। যখন আপনি প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে ধ্বংস করছেন, তখন তা দেওয়া হয় না।”
হরমুজ প্রণালি বন্ধে ইরানের সক্ষমতা ধ্বংসের চেষ্টা এখনো করে যাচ্ছে মার্কিন বাহিনী। মাইন, ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনের সমন্বয়ে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। এই পথ দিয়ে বিশ্বে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়।
এই প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, “আমরা জিতেছি। ইরান শুধু প্রণালিতে বাধা সৃষ্টি করছে।”
তিনি বলেন, “হরমুজ প্রণালি ব্যবস্থাপনার দায়িত্ব ওই পথ ব্যবহারকারী অন্যান্য দেশের নেওয়া উচিত। প্রয়োজনে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তবে ইরানের হুমকি দূর হলে সেটারও প্রয়োজন পড়বে না।”
এদিকে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
বিশ্লেষণে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ দেশের ৩৭টি তেল শোধনাগার, গ্যাসক্ষেত্র ও জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা ইরানকে দায়ী করেছেন। যদিও কিছু হামলার দায় ইরান স্বীকার করেছে।
যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেলের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১২ ডলারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর পর থেকে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি।
তেলের দাম নিয়ন্ত্রণে আনতে সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ২০ মার্চ পর্যন্ত জাহাজে লোড হওয়া তেল ১৯ এপ্রিল পর্যন্ত বেশিরভাগ দেশে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক বাজারে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেল যুক্ত হতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












