ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৩ সপ্তাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪২ ২৪ এপ্রিল ২০২৬
ইসরায়েল ও লেবাননের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকের পর এ ঘোষণা দেন।
বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা চমৎকার একটি বৈঠক করেছি। তারা (ইসরায়েল-লেবানন) উভয়েই যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর পক্ষে সম্মতি দিয়েছেৃকোনো গোলাগুলি নয়—যুদ্ধবিরতি— আর কোনো গুলি নয়। দেখা যাক কী হয়।”
পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে চমৎকার হিসেবে অভিহিত করেন।
তিনি উল্লেখ করেন, হিজবুল্লাহ থেকে নিজেকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, ১৯৮২ সালে লেবাননে প্রতিষ্ঠিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম শক্তিশালী সংগঠন। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠীটি শুরু থেকেই ইসরায়েলবিরোধী অবস্থানে রয়েছে।
হিজবুল্লাহ সরাসরি লেবাননের নির্বাচনে অংশ না নিলেও দেশটির ক্ষমতার ওপর তাদের বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর দুই দিন পর লেবাননে পৃথকভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। টানা ৪৫ দিন ধরে চলা এই অভিযানে লেবাননে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে।
গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ১০ দিনের জন্য প্রথম দফায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৭ এপ্রিল এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে বিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ল।
হোয়াইট হাউসের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি, লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












