এবার নিজের নামে সুগন্ধি আনলেন ট্রাম্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৬ ৩ জুলাই ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের নামে সুগন্ধি বাজারে এনেছেন। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার সুযোগ নিয়ে তিনি ও তার পরিবার ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে কি না। নিউইয়র্কের সাবেক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প, যিনি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেছেন, এ সপ্তাহে 'ট্রাম্প' ব্র্যান্ডের নামে পুরুষদের জন্য একটি কোলন ও নারীদের জন্য একটি পারফিউম 'ট্রাম্প' ব্র্যান্ডের নামে বাজারে আনার ঘোষণা দিয়েছেন।
সোমবার ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, 'ট্রাম্প ফ্র্যাগরেন্স এখন এখানে। এগুলোর নাম 'ভিক্টরি ৪৫-৪৭', কারণ এগুলো জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।' ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হন। পুরুষদের জন্য সুগন্ধি কালো বাক্সে এবং নারীদের জন্য লাল বাক্সে সোনালি অক্ষরে ব্র্যান্ড নামসহ পাওয়া যাবে। বোতলগুলো দেখতে ট্রাম্পের ক্ষুদ্র মূর্তির মতো।
পুরুষদের জন্য সুগন্ধি কালো বাক্সে এবং নারীদের জন্য লাল বাক্সে সোনালি অক্ষরে ব্র্যান্ড নামসহ পাওয়া যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পণ্যটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগে আক্রমণ করেছেন। ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এক্স-এ পোস্ট করা ভিডিওতে বলেন, 'আমেরিকার ইতিহাসে এর আগে কেউ এত প্রকাশ্য চুরিবিদ্যায় লিপ্ত হননি—এ যেন পুরোটাই "গ্রিফট" আর "গ্র্যাফট" (প্রতারণা ও দুর্নীতি)।'
ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ বলেন, 'ট্রাম্প যখন সুগন্ধির বিজ্ঞাপন দিচ্ছেন, রিপাবলিকানরা বাজেট বিলের মাধ্যমে দরিদ্র আমেরিকানদের মেডিকেয়ার সুবিধা কমানোর চেষ্টা করছে।' তিনি আরও বলেন, 'সিনেট ডেমোক্র্যাটরা যখন ১ কোটি ৭০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা বাঁচাতে লড়ছেন, ট্রাম্প ব্যস্ত নিজের সুগন্ধি বিক্রি নিয়ে।'
হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই সুগন্ধি ট্রাম্প পরিবারের নতুন পণ্যের অংশ। জুন মাসে তার পরিবার 'ট্রাম্প' নাম ব্যবহার করে 'ইউএস মোবাইল' নামে একটি সেবা চালু করে এবং ৪৯৯ ডলারের একটি স্মার্টফোন বাজারে আনে। ফোনটি ট্রাম্পের পছন্দের সোনালী রঙের এবং সুন্দর ডিজাইনের। ট্রাম্প বলেছেন, তিনি তার ব্যবসা সন্তানদের পরিচালনায় একটি ট্রাস্টে দিয়েছেন, যাতে স্বার্থ সংঘাত না হয়। কিন্তু এই ব্যবসা থেকে আয় শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই পৌঁছাবে, যিনি পরিবারের ব্যবসার প্রধান।
ট্রাম্প লাইসেন্সিং চুক্তি, ক্রিপ্টো প্রজেক্ট, গলফ ক্লাবসহ বিভিন্ন ব্যবসা থেকে আয় করেন। এছাড়া তিনি সোনালী জুতো ও 'গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল' নামের পণ্যও বিক্রি করেছেন।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া












