এবার বুদ্ধের সঙ্গে নিজের তুলনা টানলেন ইলন মাস্ক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৪ ২ মে ২০২৫
হোয়াইট হাউজে মূলধারার সংবাদমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) ভবিষ্যৎ নিয়ে আলাপের এক পর্যায়ে নিজের সঙ্গে গৌতম বুদ্ধের তুলনা টেনেছেন ধনকুবের ইলন মাস্ক। কাছাকাছি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও কৌতুক করে নিজেকে পরবর্তী পোপ পদে দেখতে চেয়েছেন।
তবে মাস্ক মজা করেননি, তিনি বোঝাতে চেয়েছেন, ডিওজিই তাকে ছাড়াও খারাপ চলবে না। বৌদ্ধ ধর্মের জন্য বুদ্ধের উপস্থিতির আর প্রয়োজনীয়তা আছে? বুধবার হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের রুজভেল্ট কক্ষে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির ভবিষ্যৎ নিয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি পাল্টা এ প্রশ্ন ছুঁড়ে দেন বলে জানিয়েছে সিএনএন।
চলতি মাস থেকেই মাস্ক ডিওজিই-তে থাকছেন না বলে বেশকিছু খবর বেরিয়েছে। তাকে ছাড়া সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে বানানো এই বিভাগটি কেমনে চলবে, তা নিয়ে অনেকের কৌতুহল আছে। যদিও টেসলাপ্রধান আশাবাদী, তার ধারণা এটি বেশ ভালোভাবেই তার দায়িত্ব পালন করে যাবে। মাস্ক বলেন, বুদ্ধ চলে যাওয়ার পরই কি ধর্মটি আরও শক্তিশালী হয়নি?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর সরকারি ব্যয় ও প্রশাসনের কর্মীবহর ছোট করে ডিওজিই বানিয়ে তার দায়িত্ব দেন ঘনিষ্ঠ সহযোগী মাস্ককে। গত কয়েক মাসে হাজার হাজার কর্মী ছাঁটাই, নানান প্রকল্প বন্ধ বা স্থগিত করে দিয়ে ডিওজিই যুক্তরাষ্ট্রজুড়ে হুলুস্থুল লাগিয়ে দিয়েছে।
মাস্কের ক্ষমতা, তার সঙ্গে ট্রাম্প মন্ত্রিসভার বেশ কয়েকজনের দ্বন্দ্বের খবরও গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তবে ট্রাম্প সবসময় মাস্ককে আগলে রেখেছেন এবং তার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রিপাবলিকান এ প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে মাস্ক সাধারণত ফক্স নিউজ, রক্ষণশীলদের বিভিন্ন পডকাস্ট এবং নিজের সোশ্যাল মিডিয়াতে থাকতেই বেশি পছন্দ করেছেন। মূলধারার সংবাদমাধ্যমগুলোর মুখোমুখি তিনি হননি।
বুধবার সেখান থেকে সরে এসে ডিওজিই-র আরও তিন শীর্ষ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মাস্ক নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ইউএস টুডে, ব্লুমবার্গ, এবিসি, এনসিবি, অ্যাসোসিয়েটেড প্রেসসহ অন্তত ১০টি সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
বুদ্ধের সঙ্গে নিজের তুলনা টানলেও মাস্কের কণ্ঠে এদিন খানিকটা হতাশার সুরও পাওয়া গেছে বলে অনেক সাংবাদিক বলছেন। মাস্ক সাংবাদিকদের জানান, সরকারি ব্যয় ১ ট্রিলিয়ন ডলার কমানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা এখনও পূরণ হয়নি।
তারা এখন পর্যন্ত প্রায় ১৬০ বিলিয়ন ডলারের মতো ব্যয় কমাতে পেরেছেন, কিন্তু ওয়াশিংটন থেকে আরও সহায়তা না পেলে লক্ষ্য পূরণ খুবই কঠিন হবে, বলেছেন তিনি। বিশ্বের শীর্ষ এ ধনী বলেন, এটা অনেকটা নির্ভর করছে, মন্ত্রিসভা ও কংগ্রেস কী পরিমান কষ্ট সহ্য করতে পারবে, তার ওপর।
তিনি স্বীকার করেন, ব্যয় হ্রাস করতে গিয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মীকেও ‘ভুলবশত ছাঁটাই’ করা হয়েছে। ব্যয় কমানো ও কর্মীবহর ছোট করতে তার কঠোর পদক্ষেপ মার্কিন প্রশাসনের ভেতরে-বাইরে নানা মহলে তীব্র প্রতিক্রিয়ারও জন্ম দিয়েছে।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













