কংগ্রেস পার্টিতে রাহুলের ভূমিকা কী, প্রশ্ন শশী থারুরের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৪ ২৩ ফেব্রুয়ারি ২০২৫
কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিয়ে হাত শিবির বেশ অস্বস্তিতে রয়েছে। তবে দল এখন শশীর বিরুদ্ধে কোনও কূটনৈতিক পথ অবলম্বন করেনি। শশী থারুরের কাজ নিয়ে কংগ্রেস হাইকমান্ড যেমন সন্তুষ্ট নয় তেমনই শশী থারুরও সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে অসন্তুষ্ট।
ওই বৈঠকে নানা ধরনের অভিযোগ এবং পরামর্শ দিয়েছিলেন শশী থারুর। কিন্তু কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেসব নিয়ে তেমন কোনও গুরুত্ব দেয়নি বলে সূত্রের খবর। এমনকি থারুরের সঙ্গে বৈঠকে কোনও নম্রভাব দেখায়নি কংগ্রেস। যার ফলে এখন শশী থারুর বনাম রাহুল গান্ধীর সম্পর্ক চিড় খেয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শশী থারুর সরাসরি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেছেন, কংগ্রেস পার্টি তার ভূমিকা কী হবে? দলের মধ্যে কোন ভূমিকা তাকে পালন করতে হবে সেটা নির্দিষ্ট করে জানাতেও বলেছেন শশী। কদিন আগে নয়াদিল্লির বুকে দু’পক্ষের বৈঠকে এমন প্রশ্নই রাহুলকে করেছিলেন শশী বলে সূত্রের খবর। তাকে পার্টিতে কোণঠাসা করে রাখা হচ্ছে বলেও অসন্তোষ প্রকাশ করেছিলেন রাহুলের সামনে। কিন্তু সেভাবে সাড়া না মেলায় রাহুলের সঙ্গে বৈঠকের পরও শশী অসন্তুষ্ট বলে জানা গিয়েছে।
অন্যদিকে এআইসিসি থারুরের উপর ক্ষুব্ধ। কিন্তু কেন ক্ষুব্ধ দল? সূত্রের খবর, শশী থারুরের দলবিরোধী অবস্থান এই ক্ষোভের মূল কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে কংগ্রেসের যা অবস্থান শশীর অবস্থান তার বিপরীত। তা বাইরেও চলে এসেছে। তাতে দলের অস্বস্তি বেড়েছে।
তার উপর সম্প্রতি কেরলের বাম সরকারের শিল্পের উন্নয়ন নিয়ে প্রশংসা করার জেরে ওখানে কংগ্রেস শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। যদিও শশী থারুরের অনুভূতি, দলের অন্দরে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার উপর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করেন থারুর, তাকে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে।
এ ছাড়া সংসদের বিতর্কেও তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। বরং তাকে কোণঠাসা করা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেন শশী বৈঠকে। সংসদে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে বলে রাহুলকে জানিয়েছে তিনি বলে সূত্রের খবর।
তিরুঅনন্তপুরম থেকে সাংসদ হিসেবে বারবার জিতেছেন শশী থারুর। তারপরও রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ায় তিনি সেটার প্রতিবাদ করেননি। সেখানে শশী থারুর জানতে চেয়েছিলেন রাহুল গান্ধীর কাছে, তাকে কি রাজ্য–রাজনীতিতে ফোকাস করতে হবে? সেটা যদি না হয় তাহলে তার ভূমিকা কী হবে? রাহুল গান্ধী অবশ্য শশীর এইসব প্রশ্নের কোনও উত্তর দেয়নি। সুতরাং সব মিলিয়ে শশী থারুর ক্ষুব্ধ বলে সূত্রের খবর।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













