থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৯ ১৪ জানুয়ারি ২০২৬
থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৬৬ জন মানুষ। আহতদের মাঝে এক বৃদ্ধসহ ৭ জনের অবস্থা আশাঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনা বলা হয়, বুধবার রাজধানী ব্যাংকক থেকে উত্তর-পূর্বাঞ্চলের উবন রাতচাথানি প্রদেশগামী একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি ক্রেন ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল ছিল নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলা। এলাকাটি ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য নেশন’ জানিয়েছে, থাই-চীন হাই-স্পিড রেল প্রকল্পের একটি বিশাল কংক্রিট ব্লক উত্তোলনের সময় ৪শ টন ওজনের ক্রেনটি ভারসাম্য হারিয়ে ট্রেনের ওপর আছড়ে পড়ে। এর ফলে ট্রেনের অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটিতে ১৭১ থেকে ১৯৫ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের অধিকাংশ ছিলেন শিক্ষার্থী ও শ্রমিক।
স্টেট রেলওয়ে অফ থাইল্যান্ড এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান ‘ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে। দুর্ঘটনার পর উত্তর-পূর্বাঞ্চলীয় রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, “প্রথমে কংক্রিটের ছোট ছোট টুকরো পড়তে শুরু করে। এরপর ধীরে ধীরে পুরো ক্রেনটি ট্রেনের ওপর আছড়ে পড়ে। পুরো ঘটনাটি এক মিনিটেরও কম সময়ে ঘটেছিল।”
দুর্ঘটনায় বেঁচে যাওয়া ট্রেনের কর্মী থিরাসাক ওংসুংনার্ন জানান, ক্রেনটি পড়ার সাথে সাথেই তিনি এবং অন্য যাত্রীরা বাতাসের দিকে ছিটকে পড়েন।
নাখোন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থাচাপন চিনাওং সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ কেটে আটকে পড়া যাত্রীদের বের করে আনছেন এবং আহতদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








