নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০৪ ২৭ মার্চ ২০২৬
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন র্যাপার ও রাজনীতিক বালেন্দ্র শাহ। শুক্রবার তাকে শপথ পাঠ করান দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল। তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে গণঅভ্যুত্থানে সরকার-উৎখাত হয়। পরে ছয় মাসের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ মার্চ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বালেন্দ্র’র দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ভূমিধস জয় পায়। এতে রাজনীতির ময়দানে ‘এলাম, দেখলাম, জয় করলাম’-এর মতো করে প্রধানমন্ত্রী হওয়াও প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি।
নেপালের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২৭৫টি। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতায় দলের প্রধান মুখ হিসেবে প্রধানমন্ত্রীর শপথ নেন বালেন্দ্র।
এদিন রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ কন্যা নিলুফার শাহ’কে কোলে নিয়ে উপস্থিত হন বালেন্দ্র। সঙ্গে ছিলেন স্ত্রী নিলুফার কাফলে। এছাড়া জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও কর্মকর্তা হাজির ছিলেন।
বালেন্দ্র পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তবে দেশব্যাপী প্রথম ব্যাপক খ্যাতি অর্জন করেন র্যাপ শিল্পী হিসেবে। পরে কাঠমান্ডুর মেয়র হন তিনি। বালেন্দ্র’র জন্ম রাজধানী কাঠমান্ডুতে। তবে তার পরিবার পরে ভারত সীমান্ত-সংলগ্ন হিন্দু-প্রধান অঞ্চল তরাই-এ বসবাস শুরু করে।
গত সেপ্টেম্বরে মূলত জেনারেশন জেড প্রজন্মের নেতৃত্বে হওয়া গণ-আন্দোলনে সরাসরি অংশ নেননি বালেন্দ্র। তবে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার গণ-আকাঙ্খাকে সমর্থন করেন তিনি।
৩৫ বছর বয়সী বালেন্দ্র সরকারের সামনে এখন নেপালের প্রতিষ্ঠিত দলগুলোর প্রতি জনগণের গভীর অসন্তোষ সামাল দেওয়ার চ্যালেঞ্জ। দুর্নীতি ও দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য সেই দলগুলোকেই দায়ী মনে করেন ৩ কোটি মানুষের দেশটির ভোটাররা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








