পশ্চিমবঙ্গ নির্বাচন: তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৪ ২৯ এপ্রিল ২০২৬
শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এখন সবার নজর লড়াইয়ের ফলাফলের দিকে কে বসছে পশ্চিমবঙ্গের মসনদে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের দুর্গে ফাটল ধরিয়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সেখানে ক্ষমতা দখল করতে পারবে কি না তা নিয়েই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।
বুথফেরত জরিপ বা এক্সিট পোলের প্রাথমিক ফলাফলগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে। কিছু সংস্থা পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থানের সম্ভাবনা দেখলেও অন্য সংস্থাগুলো তৃণমূলের আধিপত্য বজায় থাকার পূর্বাভাস দিয়েছে।
এখন পর্যন্ত প্রকাশিত প্রধান ছয়টি বুথফেরত জরিপের মধ্যে চারটিতে দেখা গেছে, ২৯৪ আসনের এই বিধানসভায় বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে কিংবা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারে।
প্রজা পোল তাদের পূর্বাভাসে বিজেপির ব্যাপক সাফল্যের কথা জানিয়েছে। সংস্থাটি বলছে, বিজেপি ১৭৮ থেকে ২০৮টি আসন পেতে পারে, যেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে এটি হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন। কারণ ২০২১ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন এবং তৃণমূল জিতেছিল ২১৫টি আসনে।
পি-মার্ক তাদের জরিপে কিছুটা কম ব্যবধানের আভাস দিয়েছে। তাদের মতে, বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন এবং তৃণমূল ১১৮ থেকে ১৩৮টি। ম্যাট্রাইজ বিজেপিকে ১৪৬ থেকে ১৬১ এবং তৃণমূলকে ১২৫ থেকে ১৪০টি আসনে এগিয়ে রেখেছে। অন্যদিকে পোল ডায়েরি পূর্বাভাস দিয়েছে যে, বিজেপি ১৪২ থেকে ১৭১ এবং ক্ষমতাসীন দল ৯৯ থেকে ১২৭টি আসন পেতে পারে।
তবে এর ঠিক বিপরীত চিত্র উঠে এসেছে অন্য দুটি জরিপে। জনমত পোলস তৃণমূল কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস দিয়ে বলছে, মমতার দল ১৯৫ থেকে ২০৫টি আসন পেতে পারে এবং বিজেপি আটকে যেতে পারে ৮০ থেকে ৯০টি আসনে। পিপলস পালসও তৃণমূলের জয়ের কথা জানিয়েছে, যেখানে তারা তৃণমূলকে ১৭৭ থেকে ১৮৭ এবং বিজেপিকে ৮৫ থেকে ১১০টি আসন দিয়েছে।
সবগুলো জরিপেই একটি বিষয় স্পষ্ট যে, কংগ্রেস এবং বাম দলগুলো আবারও বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। অধিকাংশ পূর্বাভাস অনুযায়ী, বিধানসভায় তাদের প্রতিনিধিত্ব এবার শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। তবে মনে রাখা প্রয়োজন যে, বুথফেরত জরিপ সবসময় নির্ভুল হয় না এবং ঐতিহাসিকভাবে এর ফলাফল অনেক সময় চূড়ান্ত ফলের সঙ্গে মেলেনি।
যদি শেষ পর্যন্ত বিজেপির এই পূর্বাভাসগুলো সঠিক প্রমাণিত হয়, তবে তা হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বড় ধরনের ক্ষমতার পালাবদল। এক দশকেরও সামান্য বেশি সময়ের মধ্যে একটি প্রান্তিক দল থেকে রাজ্যে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছানো বিজেপির জন্য হবে বিশাল এক অর্জন।
এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসন জিতে বিজেপি প্রথমবারের মতো তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে 'বাঙালি পরিচয়' এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরোধিতাকে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায় ২১১টি আসনে জিতে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছিলেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূল ২৯টি আসন পেয়ে নিজেদের অবস্থান সংহত করেছিল এবং বিজেপিকে ১২টি আসনে নামিয়ে এনেছিল।
এতসব জয়ের পরেও ভোটার তালিকায় বিশেষ সংশোধনীর মাধ্যমে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার বিষয়টি এবারের নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলে অনেকে মনে করছেন।
অন্যদিকে বিজেপি দাবি করেছে, ২০২১ সালের পর থেকে তারা রাজ্যজুড়ে তাদের সাংগঠনিক নেটওয়ার্ক এবং বুথ পর্যায়ের উপস্থিতি কয়েকগুণ বৃদ্ধি করেছে, যার প্রতিফলন এবারের ফলাফলে দেখা যেতে পারে।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না







