পাকিস্তানজুড়ে হামলার পরিকল্পনা করছে ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৯ ২৫ এপ্রিল ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দাবি করেছেন, গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে, ভারত পাকিস্তানের বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। সামা টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে, তাহলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে ২০০ ভাগ প্রস্তুত’। তিনি জানান, পাকিস্তান যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনাও নেই। তবে পারমাণবিক সক্ষমতাই পাকিস্তানের সার্বভৌমত্বের গ্যারান্টি।
খাজা আসিফ এ সময় অভিযোগ তুলে বলেন, ভারত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) বোমা ও সহায়তা দিচ্ছে। যার মাধ্যমে তারা পাকিস্তানের চারটি প্রদেশেই অস্থিরতা সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, ‘ভারত খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তানে রক্তপাতের পেছনে রয়েছে। এসব গোষ্ঠী ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে’।
ভারত-শাসিত কাশ্মীরের পাহেলগাম হামলা প্রসঙ্গে আসিফ বলেন, ভারতের হাতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু ভারতীয় গণমাধ্যম এটিকে ‘বলিউড স্টাইল’ নাটকীয়তায় উপস্থাপন করছে। তিনি আরও স্মরণ করিয়ে দেন, পুলওয়ামা হামলার সময়েও ভারতের ভেতর থেকেই ‘ফলস ফ্ল্যাগ অপারেশনের’ সন্দেহ ওঠে।
‘পেহেলগামে মুসলিমরাও নিহত হয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়া যেভাবে ঘটনার নাট্যরূপ দিচ্ছে, তাতে মনে হয় সংবাদ কক্ষের চেয়ে বলিউডের প্রভাব বেশি’, মন্তব্য করেন তিনি।
ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত করার প্রচেষ্টাকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, পাকিস্তান এই ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাবে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে তা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে ফেলবে বলে সতর্ক করেন তিনি।
আফগানিস্তান থেকে সন্ত্রাস পাকিস্তানে ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেন আসিফ। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী আফগান সরকারকে তাদের ভূখণ্ড ক্রস-বর্ডার সন্ত্রাসে ব্যবহার করতে না দেওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকারের শেষে তিনি ২০১৯ সালের ভারতীয় পাইলট অভিনন্দন বর্ধনের ঘটনাকে স্মরণ করে বলেন, ‘আমাদের আকাশসীমা লঙ্ঘনের ফল কী হয়, তা সবাই দেখেছে। আমরা অভিনন্দনকে চা খাইয়ে ফেরত পাঠিয়েছিলাম — বার্তাটা পরিষ্কার ছিল’।
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই








