প্রেমে ব্যর্থ হয়ে ধর্মগুরু হন পোপ ফ্রান্সিস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৩ ২১ এপ্রিল ২০২৫
প্রেমে ব্যর্থ হলে সন্ন্যাসী হয় মানুষ। এমনটা দেখা যায় কেবল গল্প-সিনেমাতেই। কিন্তু বাস্তবেই তা করে দেখিয়েছেন রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। প্রেমে ব্যর্থ হয়ে যিনি নিজেকে পরিণত করেছিলেন একজন ধর্মগুরুতে। প্রেমিকাকে না পাওয়ার সেই কষ্ট কীভাবে ফ্রান্সিসকে আজকের এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্বে পরিণত করল, তা নিয়েই এই প্রতিবেদন।
ছেলেবেলায় সমবয়সী এক মেয়ের প্রেমে পড়েছিলেন পোপ ফ্রান্সিস। প্রেমিকাকে বলেছিলেন, ‘আমাকে যদি বিয়ে না করো, তাহলে এ জীবন ঈশ্বরের সাধনায় উৎসর্গ করে দেব। কৈশোরে সেই প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার ব্যথা বুকে নিয়েই পোপ এতটা পথ একলা পাড়ি দিয়েছেন। ধর্ম সাধনা করেছেন।
সেদিনের সেই ব্যর্থ প্রেমিক তরুণ ফ্রান্সিস তার ধর্ম সাধনান স্বীকৃতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোমান ক্যাথলিক চার্চের পোপ হিসেবে। পোপ ফ্রান্সিসের আদি নাম হোর্হে মারিও বেরগোগলিও। ফ্রান্সিস নামটি বেছে নেন পোপ নির্বাচিত হওয়ার পর। আর তার স্বপ্নের সেই প্রেমিকার নাম এমিলিয়া দামন্তে। ২০১৩ সালে দুজনেরই বয়স যখন ৭৬ বছর, তখন সেই এমিলিয়াই প্রকাশ করেন তাদের গোপন প্রেমের খবর।
এমিলিয়া বলেন, যখন আমি ১২ বছরে পা দিয়েছি। বেরগোগলিও একদিন একটা চিঠি দিল। চিঠিতে সে আমকে তাকে বিয়ে করতে না পারলে সংসারত্যাগী হয়ে ধর্মযাজক হয়ে যাবে বলেও জানিয়ে দিল।
ফ্রান্সিসের ছোট বোন মারিয়া এলেনা বেরগোগলিও সেসময় দ্য টেলিগ্রাফকে বলেন, তার ভাই ছিলেন মৃদুভাষী। পৃথিবীর ১২০ কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানের নেতা হওয়ার কোনো বাসনাই তার ছিল না। কখনো পোপ হওয়ার স্বপ্ন দেখতেন না। আজ তিনি সারা বিশ্বের ক্যাথলিকদের নেতা নির্বাচিত হয়েছেন। এখন তাকে সীমাহীন নিঃসঙ্গ জীবন কাটাতে হবে। বোন হিসেবে তিনি নিজেও চাননি তার ভাই পোপ হন। কেননা এতে তিনি পরিবার থেকে আরও দূরে চলে যাবেন।
তবে পোপ নির্বাচিত হওয়ার পর ভাইকে নিয়ে গর্বিতই ছিলেন মারিয়া। তিনি বলেন, ‘এ এক ঐতিহাসিক ঘটনা। ইউরোপের বাইরে তার ভাই–ই প্রথম পোপ নির্বাচিত হয়েছেন। লাতিন আমেরিকা ও তাদের আর্জেন্টিনা থেকে তিনিই প্রথম নির্বাচিত পোপ।
২০১৩ সালে বেরগোগলি পোপ নির্বাচিত হওয়ার পর এমিলিয়া তাদের অব্যক্ত প্রেমের গল্প প্রকাশ্যে আনেন। তিনি বলেন, তাদের সম্পর্ক ছিল পবিত্র। তবে সেখানে সম্মতি ছিল না তার বাবা-মায়ের। যে কারণে সেই প্রেম কখনো পূর্ণতা পায়নি।
এমিলিয়াকে দেওয়া চিঠিটিতে একটি ঘরের ছবি এঁকেছিল পোপ ফ্রান্সিস। যার ছাদ ছিল লাল রঙের। তার স্বপ্ন ছিল, এমন একটি ঘর কিনবে, বিয়ের পর তারা সেখানে থাকবে। কিন্তু সেই চিঠি গিয়ে পড়ে এমিলিয়ার বাবার হাতে। ফলে বাবার হাতে মার পর্যন্ত খেতে হয় এমিলিয়াকে।
এমিলিয়া জানান, ফ্রান্সিসের দেওয়া চিঠিটি বাবার হাতে পড়ে যাওয়ায় মা-বাবা আমাকে ফ্রান্সিসের থেকে দূরে দূরে সরিয়ে রাখতেন। আর এ কারণে পরবর্তীতে কখনো দেখাও হয়নি তার সঙ্গে। ধীরে ধীরে একপর্যায়ে এমিলিয়ার জীবনের মানচিত্র থেকে হারিয়ে যায় পোপ ফ্রান্সিসের নাম। আর অন্যদিকে প্রেমে ব্যর্থ তরুণ প্রেমিকাকে লেখা তার প্রতিশ্রুতি পূরণে থাকেন সংকল্পবদ্ধ। তিনি হয়ে ওঠেন ক্যাথলিকদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













