বঙ্গবন্ধু গ্রেপ্তারের পর হানিফ ভাইয়ের বাড়িতে দীর্ঘদিন ছিলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০১ ২৬ মে ২০২৪
পুরান ঢাকার বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে স্মৃতিচারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ও তাঁর পরিবারেরও স্মৃতিচারণ করেন।
শনিবার (২৫ মে) সকাল ১০টায় বঙ্গবাজারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, 'সাঈদ খোকন এখানে আছেন। ১৯৫৪ সালে আমার বাবা প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। তখন ১৪ দিনের নোটিশ দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন ৭৯ নম্বর নাজিরা বাজার যেখানে সাঈদ খোকনের বাবা থাকতেন, সে বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। পুরান ঢাকার সঙ্গে আমাদের সব সময় একটা সম্পর্ক রয়েছে।'
পুরান ঢাকার সঙ্গে নিজ পরিবারের নাড়ির টান রয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, 'আমার ছোট বোন শেখ রেহানার জন্ম হয়েছে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে। সে সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ। কাজেই পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নাড়ির টান আছে। এই অঞ্চলের মানুষ ভালো থাকুক সেটাই আমাদের লক্ষ্য।
২১ আগস্টের নির্মম গ্রেনেড হামলার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, '২১ আগস্ট ঢাকার মেয়র হানিফ ভাই আমাকে মানবঢাল রচিত করে বাঁচিয়েছেন। গ্রেনেডটা ট্রাকের পাশে এসে পড়ে, এর সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথার উপর এসে পড়ে। তাঁর মাথা থেকে রক্ত আমার গায়ে পড়ছিল। এতকিছুর পরেও আমার গায়ে কোনো আঁচ লাগতে দেয়নি হানিফ ভাই।'
তিনি বলেন, আইভি রহমানসহ আমাদের ২২ জন নেতাকর্মী সেদিন জীবন দিয়েছেন। আমরা বেঁচে গিয়েছিলাম। হানিফ ভাইর আত্মার মাগফেরাত কামনা করি। যারা মারা গিয়েছিলেন সবার আত্মার মাগফিরাত কামনা করি। তাদের কথা স্মরণ করি।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

