যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৩ ১৩ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরো ব্যাপক আকার ধারণ করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে রোববার উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোয় হামলা চালায় ইরান। এছাড়া হরমুজ প্রণালি পুনরায় বন্ধ ঘোষণা করেছে দেশটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সৃষ্ট এই সংঘাতে গোটা উপসাগরীয় অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি গত মাসে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুক্তির অন্যতম লক্ষ্য ছিল, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং আরও ৬০ দিনের আলোচনার মাধ্যমে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যুদ্ধের অবসান ঘটানো।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতারেও হামলা চালিয়েছে ইরান। এপ্রিলের পর এই প্রথম দেশটি হামলার মুখে পড়লো। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। মে মাসের শুরুর পর দেশটিতে এটিই প্রথম হামলা।
কাতার জানিয়েছে, ইরানের হামলায় পড়া ধ্বংসাবশেষে এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। দেশটি বলেছে, এ হামলার জন্য “সম্পূর্ণ আইনি দায় ইরানের।”
একাধিক ইরানি হামলা প্রতিহত করার দাবি করেছে বাহরাইন। জর্ডান ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে এবং ওমান বলেছে, তাদের দুটি এলাকায় ড্রোন হামলা হয়েছে।
পরে কুয়েতের সেনাবাহিনী জানায়, হামলায় একটি তেল খনন প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কর্মরত একজন শ্রমিক আহত হয়েছেন।
ওমান জানিয়েছে, ড্রোন হামলার প্রতিবাদে তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। একই সময়ে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস দুকম ও মুসানদাম এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে তারা ইরানে নতুন করে হামলা শুরু করেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানে হামলার সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স সিএনএনকে জানান, মার্কিন যুদ্ধবিমান একটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে।
রোববার রয়টার্সকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রসঙ্গে বলেন, “আমরা তাদের কঠোরভাবে আঘাত করছি।”
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল









