ঢাকা, ১০ জুলাই শুক্রবার, ২০২৬ || ২৬ আষাঢ় ১৪৩৩
good-food
৩৭

রাজপাল যাদবের ৩ মাস জেল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৩৬ ১০ জুলাই ২০২৬  

চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় অভিনেতা রাজপাল যাদবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

নিম্ন আদালতের আগের রায় বহাল রেখে সাজার মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাস নির্ধারণ করেছেন আদালত।

এর আগে ২০১০ সালে নিজের প্রযোজনা ও পরিচালনায় তৈরি ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য একটি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। ঋণ পরিশোধের লক্ষ্যে দেওয়া চেকগুলো পর্যাপ্ত অর্থ না থাকায় বাউন্স করে।

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে এই ঘটনায় একাধিক মামলা করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।

এদিকে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন রাজপাল যাদব। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন। 

বিচারপতি স্বর্ণকান্তা শর্মা জানান, বারবার সুযোগ দেওয়া হলেও আদালতের নির্দেশ যথাযথ পালন করা হয়নি। যদিও মামলার খাতিরে রাজপাল ইতোমধ্যে বিশাল অঙ্কের টাকা জমা দিয়েছেন। উচ্চতর আদালতে আবেদন করার জন্য তাকে দুই মাসের সময় দিয়েছেন আদালত।