ঢাকা, ২৭ সেপ্টেম্বর রোববার, ২০২৬ || ১২ আশ্বিন ১৪৩৩
good-food
৫

তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪২ ২৭ সেপ্টেম্বর ২০২৬  

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এ তালিকায় আছেন আলোচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোটভাই। তিনি রোববার (২৭ সেপ্টেম্বর)  সামাজিক মাধ্যমে এক পোস্টে সালমানের দীর্ঘ পথচলার কথা লেখেন। সেই সঙ্গে সালমানের পাশে দাঁড়ান।

ইফতেখার রাফসান লিখেছেন, সালমান ভাইয়া, আপনাকে আমি ছোটবেলা থেকেই শ্রদ্ধা করে আসছি। একজন ভক্ত হিসেবে তার প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকে তাকে দেখেছি। এরপর তাকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে দেখেছি। তার জীবনের অনেক অর্জন দেখেছি। পরে বাস্তব জীবনেও সালমান ভাইকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে। তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।

ইফতেখার রাফসানের ফেসবুক পোস্ট। ছবি: সংগৃহীত

সালমানের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাফসান আরও লিখেছেন, এটা দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। আপনি আপনার শ্রম, ঘাম আর ভালোবাসা থেকে স্টুডিওটি গড়ে তুলেছেন, এটিকে দেশের অন্যতম সেরা স্টুডিওতে পরিণত করেছেন। সালমানকে উদ্দেশ করে রাফসান লিখেছেন, ভাইয়া, এটা কিছুই না, তারা সালমান মুক্তাদিরকে চেনে না। আপনি আরও অনেক বড় হবেন, ইনশা আল্লাহ। আপনাকে কেউ থামাতে পারবে না।

ফেসবুক লাইভে সালমান তার স্টুডিওর ভয়াবহ অবস্থা তুলে ধরেন।  ছবি: সংগৃহীত

প্রসঙ্গত,  শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার সময় ঢাকায় ছিলেন না কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি খবর পেয়ে বিমানে ঢাকা আসেন। আর ফেসবুক লাইফে নিজের স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন তিনি। দেখা যায় সব জায়গায় কাচের টুকরা। ভেঙে রাখা হয়েছে বাদ্যযন্ত্র, মেঝেতে ইউটিউবের গোল্ডেন প্লে বাটন। আসবাবপত্র ও সোফা উল্টে পড়ে আছে এবং ফ্লোরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে কাগজপত্র, ফোম ও নানা সরঞ্জাম।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর