বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২৭ ১৫ জুলাই ২০২৬
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও ৩ লাখ ৫৫ হাজার পাউন্ড (প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য।
বুধবার বিকালে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই অর্থায়ন ‘স্টার্ট নেটওয়ার্ক’-এর মাধ্যমে পরিচালিত হবে এবং স্থানীয় ও জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মাধ্যমে বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হবে।
এই অর্থ দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছয়টি জেলাচ যথাক্রমে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে নগদ টাকা, খাবার এবং জরুরি স্বাস্থ্যবিধি সরঞ্জাম (হাইজিন কিট) প্রদান করা হবে।
এর আগে গেলো মে মাসে সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২ লক্ষ ৪৫ হাজার পাউন্ড (প্রায় ৩ কোটি ৯০ লক্ষ টাকা) সহায়তা দিয়েছিল যুক্তরাজ্য। নতুন এই প্যাকেজসহ চলতি বছরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া যুক্তরাজ্য সরকারের মোট সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ৬ লক্ষ পাউন্ডের বেশি (প্রায় ৯ কোটি ৬০ লক্ষ টাকা)।
পাশাপাশি আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ডিসাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড’-এ (ডিআরইএফ) নিজস্ব তহবিলের মাধ্যমেও বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য। এই তহবিল থেকে উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০টি ক্ষতিগ্রস্ত জেলার মানুষের সহায়তার জন্য ৪ লক্ষ ৩৮ হাজার ৩৪৮ পাউন্ড (প্রায় ৭ কোটি ২০ লক্ষ টাকা) দেওয়া হচ্ছে।
জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি বাংলাদেশের দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতেও কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য। ‘যুক্তরাজ্য-বাংলাদেশ হাইড্রো-মেটিওরোলজিক্যাল পার্টনারশিপ’-এর আওতায় ব্রিটিশ আবহাওয়া অফিসের (ইউকে মেট অফিস) তথ্য বাংলাদেশের জাতীয় পূর্বাভাস ব্যবস্থার সাথে যুক্ত করতে সহায়তা করেছে তারা।
এর ফলে বন্যা পূর্বাভাসের সঠিকতা ও সময়সীমা উন্নত হয়েছে। এই উদ্যোগের কারণে সাম্প্রতিক আকস্মিক বন্যার আগে দ্রুত সতর্কবার্তা জারি এবং জরুরি ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই সতর্কবার্তার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এই প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, "ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে রয়েছে যুক্তরাজ্য।"
তিনি আরও যোগ করেন, "এই মানবিক সহায়তা দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার ৫৫ হাজারেরও বেশি মানুষকে জরুরি সহযোগিতা প্রদান করবে। প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি, মোকাবিলা ও পুনর্বাসনে বাংলাদেশের সাথে কাজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতা শক্তিশালী করতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ।"
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- মেসিহীন আর্জেন্টিনার অধ্যায় শুরু হচ্ছে
- ‘বাংলাদেশি ইলিশ’ নামে ভারতে চড়া দামে বিকোচ্ছে অন্য মাছ
- এলাচের এত গুণ?
- বাংলা চলচ্চিত্রের চিরন্তন মহানায়ক উত্তম কুমার: অপূর্ব
- তামিমকে ছাড়িয়ে রেকর্ড ৩৫০ রান হৃদয়ের, ম্যাচ ড্র
- নেপাল থেকে বাংলাদেশে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় হতে পারে আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- দলবদলে নতুন রেকর্ড, কোন লিগ কত খরচ করল
- স্থানীয় নির্বাচন: ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ
- রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার ৮১ শতাংশ অর্জন সরকারের
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত সরকার: ত্রিবেদী
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- মন ভালো রাখতে খাবেন যেসব খাবার
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- এলাচের এত গুণ?
- পপিকে খোঁচা জয়ের
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সমালোচনায় মুখ খুললেন পপি
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
















