বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে ভারতে তোপের মুখে কংগ্রেস নেতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫২ ২৯ অক্টোবর ২০২৫
ভারতের আসামে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গেয়ে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস। টাইমস অফ ইন্ডিয়ায় বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বরাক উপত্যকার শ্রীভূমি জেলার বাঙালি নেতা ও কংগ্রেস সেবা দলের জেলা ইউনিটের সাবেক সভাপতি বিধুভূষণ দাস সোমবার ইন্দিরা ভবনে কংগ্রেস সেবা দলের এক বৈঠকে বক্তব্য শুরুর আগে ‘আমার সোনার বাংলা’ গানটি গেয়েছিলেন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে গানটি রচনা করেছিলেন, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার আসাম জুড়ে শুরু হয় তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা কৃষ্ণেন্দু পাল বলেন, “আমি খবর পেয়েছি, এক কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন। কংগ্রেসে সবকিছুই সম্ভব। তারা জানে না কখন কী গাইতে হবে। ভিডিওটি দেখার পর পুলিশের কাছে তদন্তের দাবি করব এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”তবে কংগ্রেস এই বিতর্ককে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।
জেলা কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি শাহাদাত আহমদ চৌধুরী বলেন, “বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সংগীত গেয়েছেন- এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি রবীন্দ্রসঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গেয়েছিলেন, যা নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। বক্তৃতা শুরুর আগে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন। তিনি একজন শ্রদ্ধেয় নেতা, যিনি প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।”
আসাম পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগ দায়ের হলে ভিডিওটি খতিয়ে দেখা হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








