ভারতীয় বিমানে কী ঘটেছিল, জানালেন বেঁচে যাওয়া একমাত্র যাত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ১৩ জুন ২০২৫
ভয়াবহ বিমান দুর্ঘটনার একমাত্র বেঁচে ফেরা যাত্রী বিশ্বাস কুমার রমেশ জানিয়েছেন, কীভাবে তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI171-এর এই দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই।
৩৮ বছর বয়সি রমেশ, ব্রিটিশ নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত। তিনি বিমানের বাঁ দিকের ইমার্জেন্সি দরজার পাশে ১১এ নম্বর সিটে বসে ছিলেন। দুর্ঘটনার পরে আমদাবাদ সিভিল হাসপাতালের চিকিৎসকদের তিনি বলেন, “বিমানটি মাঝ আকাশে ভেঙে যায়, আর আমার সিটটি বিচ্ছিন্ন হয়ে ধ্বংসস্তূপের বাইরে ছিটকে পড়ে। তাই আগুন থেকে রক্ষা পাই।” তিনি আরও বলেন, “আমি লাফ দিইনি, বিমানের ভেঙে পড়ার সময় সিটে বাঁধা অবস্থাতেই আমি ছিটকে পড়ি।”
দুর্ঘটনার পর এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রক্তাক্ত ও আহত অবস্থায় রমেশকে অ্যাম্বুল্যান্সের দিকে হাঁটতে দেখা যাচ্ছে। চারপাশে উপস্থিত মানুষ তাঁকে বিমান ও অন্য যাত্রীদের সম্পর্কে প্রশ্ন করছিলেন।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য। দুর্ঘটনার সময় বিমানটি একটি মেডিক্যাল কলেজের হোস্টেলে ধাক্কা মারে। মাত্র ৬০০-৮০০ ফুট উঁচুতে উঠে বিমানটি আচমকাই নেমে আসে এবং জ্বলে ওঠে। বিস্ফোরণের শব্দ ও আগুনের কুণ্ডলী বহু দূর থেকে দেখা যায়।
বিমানের বিভিন্ন অংশ—ল্যান্ডিং গিয়ার, ফুসেলাজ, টেল—ভেঙে পড়ে গিয়েছে আমদাবাদ BJ মেডিক্যাল কলেজের ভিতরে। হাসপাতালের একাধিক বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটির পাইলট 'মেডে' সংকেত পাঠান, যা জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয়।
বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডীয়। ক্রু সদস্যদের মধ্যে ছিলেন দু'জন পাইলট ও ১০ জন কেবিন ক্রু। এই বিমানে প্রাক্তন গুজরাত মুখ্যমন্ত্রী বিজয় রূপানি-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। তাঁদের কারওই প্রাণে রক্ষা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমানের 'ব্ল্যাক বক্স' অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে বের করার কাজ চলছে। তাতেই মিলতে পারে শেষ মুহূর্তে আসল কী ঘটেছিল, সেই উত্তর।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













