‘গণতন্ত্রের জন্য হুমকি’
মোদিকে চোর বলে এমপিত্ব হারালেন রাহুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:০৯ ২৪ মার্চ ২০২৩
ভারতের বিরোধীদলীয় নেতা ও ন্যাশনাল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে ২০১৯ সালের ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
লোকসভা সচিবালয় জারি করা বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ‘কেরালার ওয়েনাড সংসদীয় নির্বাচনি এলাকার প্রতিনিধিত্বকারী শ্রী রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ায় আর্টিকেল ১০২(১)(ই) এর বিধান অনুসারে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। কার্যকর হবে ২০২৩ সালের ২৩ মার্চ থেকে।’
বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি এ সিদ্ধান্তকে ভুল বলেছেন।
এনডিটিভিকে তিনি বলেন, ‘লোকসভা সচিবালয় কোনও এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এটি করতে হবে।’
কংগ্রেসের আরেক সিনিয়র সাংসদ শশী থারুর বলেছেন, এটা গণতন্ত্রের জন্য ভালো কিছু না। ।
টুইটে তিনি বলেন, ‘আদালতের রায়ের ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপটি দেখে আমি হতবাক। এটি আমাদের গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’
কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে শুক্রবার সকালে বেশ কয়েকটি রাজ্যের কংগ্রেস ইউনিট একযোগে বিক্ষোভ শুরু করেছে। এসময় গ্রেপ্তার আটক হয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমারসহ অনেক নেতাকর্মী।
বিজেপি বলছে, রাহুল ‘চোর’ মন্তব্য দিয়ে ওবিসি সম্প্রদায়কে অপমান করেছে। পরে একটি স্বাধীন বিচার বিভাগ তাকে দোষী সাব্যস্ত করেছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, ‘তার দল যখন জনগণের টাকা নিয়ে কে পালিয়েছে তাদের খুঁজছে, তখন বিজেপি মূল ইস্যু থেকে মনোযোগ সরানোর চেষ্টায় এসব করছে।’
২০১৯ সালের নির্বাচনি সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের জন্য বৃহস্পতিবার গুজরাটের আদালত দোষী সাব্যস্ত করে রাহুলকে।
বিবিসি জানাচ্ছে, কংগ্রেস দলের সংসদ সদস্য রাহুল সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তবে এখনই জেলে যেতে হবে না রাহুলকে। তাকে ৩০ দিনের জন্য জামিন দিয়েছে আদালত। এ সময়ে দোষী সাব্যস্ততার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন রাহুল। এনডিটিভি, বিবিসি
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












