শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড মিয়ানমার-থাইল্যান্ড, ১৫০ জনের মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১৪ ২৯ মার্চ ২০২৫
মিয়ানমার এবং প্রতিবেশী দেশ থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বহু ভবন ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অবকাঠামো। এখন পর্যন্ত দুই দেশে ১৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন এমআর টিভি জানিয়েছে, দেশটিতে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৩২ জন। একই সময়ে ভূমিকম্প থাইল্যান্ডেও আঘাত হানে। দেশটিতে অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির মধ্যাঞ্চলীয় শহর সাগাইংয়ে ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ৭.৭ এবং ৬.৪ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হেনেছে।
ভূমিকম্পের পর, মায়ানমারের রাজধানী ন্যায়পিডো থেকে ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সরকারি কর্মচারীদের থাকার জন্য ব্যবহৃত একাধিক ভবন ধসে পড়তে দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
মায়ানমারের সামরিক সরকারের প্রধান বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আলজাজিরার সাংবাদিক টনি চেং মিয়ানমারের ডিফেন্স সার্ভিসেস মিউজিয়ামের বাইরে ছিলেন, যখন ভূমিকম্পটি আঘাত হানে। তিনি জানান, এই অঞ্চলে আগেও ভূমিকম্প অনুভুত হয়েছে কিন্তু এরকম শক্তিশালী কখনও দেখা যায়নি।
তিনি আরও জানান, চেং এবং অন্যরা একটি দরজার নিচে আশ্রয় নিয়েছিলেন তখন। এসময় বড় ছাদ এবং সাইড প্যানেলগুলো ধসে পড়ছিল। কম্পনগুলো আস্তে আস্তে শুরু হয়েছিল কিন্তু দ্রুত তীব্র হয়ে ওঠে। ফলে কংক্রিট প্যানেলগুলো ভবন থেকে ভেঙে পড়ে।
এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক বাজারের কাছে নির্মাণাধীন একটি ৩৩ তলা ভবন ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপে মেশানো একটি ধোঁয়ার মেঘ তৈরি হয়। একটি ভিডিওতে দর্শকদের চিৎকার করতে এবং দৌড়াতে দেখা যায়।
এই ভবন ধসে পড়ায় অন্তত আটজন নিহত হয়েছে। ব্যাংককের উপ-গভর্নর তাভিদা কামোলভেজ সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানান। প্রতিরক্ষা মন্ত্রী ফুমথম ওয়েচায়াচাই বলেন, আরও অন্তত ৯০ জন নিখোঁজ রয়েছেন।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই








