২ মাসের মধ্যে মারা যেতে পারেন বাইডেন, দাবি লরা লুমারের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৪ ২০ মে ২০২৫
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মেক আমেরিকা গ্রেট এগেইন (মেগা) প্রচারণার প্রভাবশালী ব্যক্তিত্ব লরা লুমার। তার দাবি, বাইডেন 'টার্মিনাল ক্যানসারে' আক্রান্ত এবং 'তিনি আগামী দুই মাসের মধ্যেই মারা যেতে পারেন। ’
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। লুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্টে দাবি করেন, 'আমি গত জুলাইয়েই বলেছিলাম বাইডেন টার্মিনাল ক্যানসারে আক্রান্ত। এখন তা প্রমাণিত হচ্ছে।'
তিনি বলেন, 'আমি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতির বিষয়ে সঠিক ছিলাম। বাইডেন যখন মারা যাবেন, তখনও প্রমাণ হবে আমি ঠিক ছিলাম। অনেকেই আমার কাছে ক্ষমা প্রার্থনা পাওনা রেখেছে।'
নিজের পূর্ববর্তী বক্তব্যকে জোরদার করতে লুমার ২০২৪ সালের জুলাইয়ে দেওয়া একটি পুরোনো পোস্টও শেয়ার করেন। সেখানে তিনি দাবি করেছিলেন, 'বাইডেন মারা যাচ্ছেন।' ওই পোস্টে তিনি বলেন, 'জো বাইডেনের ভাই ফ্র্যাঙ্ক বাইডেন একসময় ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছিলেন যে প্রেসিডেন্ট টার্মিনাল ক্যানসারে ভুগছেন। এখন সেই কথাই সত্যি প্রমাণিত হচ্ছে।'
লুমারের দাবি, হোয়াইট হাউস বহুদিন ধরে প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা-সংক্রান্ত তথ্য গোপন করেছে। তিনি হোয়াইট হাউসের চিকিৎসকদের বিরুদ্ধে রেকর্ড জালিয়াতির অভিযোগও তোলেন। তার ভাষ্য, 'বাইডেনের সঙ্গে চিকিৎসকদের একাধিক মধ্যরাতের গোপন বৈঠকের প্রমাণ রয়েছে। লগ চেক করলেই সেগুলো মিলবে।'
তিনি ২০২২ সালের আরও ভিডিও শেয়ার করেন, যেখানে বাইডেন বলেছিলেন, 'আমার ক্যানসার আছে।' যদিও সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, প্রেসিডেন্ট বাইডেন তার অতীতে হওয়া ত্বকের ক্যানসারের কথা বলেছিলেন, যা প্রেসিডেন্ট হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছিল।
লুমার এই ক্যানসার সংক্রান্ত ঘটনাকে 'হোয়াইট হাউসের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি' বলে অভিহিত করেছেন। তার মতে, বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন পুরো সময়জুড়েই ক্যানসারে আক্রান্ত ছিলেন, কিন্তু প্রশাসন তা চেপে গিয়েছিল।
শেষে লুমার বলেন, 'সবাই বলছে তারা চায় বাইডেন সুস্থ হয়ে উঠুন। কিন্তু বাস্তবতা হলো, তিনি আর সেরে উঠবেন না। আমাদের উচিত এখন বাস্তবতা মেনে নিয়ে এই বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা।'
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













