৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৩ ১১ সেপ্টেম্বর ২০২৬
২৫ বছর আগে এই দিনে (১১ সেপ্টেম্বর) পর পর চারটি বিমান হামলায় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ধসে পড়েছিল টুইন টাওয়ার। এতে তাৎক্ষণিক ২ হাজার ৯৭৭ জন নিহত হন। লোমহর্ষক এই ঘটনায় পুরো দুনিয়া কেঁপেছিল। পরে গোটা বিশ্বই বদলে গিয়েছে।
কিন্তু এর পরবর্তী বছরগুলোয় ওই এলাকায় বিষাক্ত বাতাস সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানানো হয়নি। সম্প্রতি প্রকাশিত হাজার হাজার পৃষ্ঠার নথিতে এসব তথ্য জানা গেছে।
অথচ ৯/১১ হামলা পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে বিভিন্ন অসুস্থতায় ৯ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন। নথিগুলো প্রকাশকালে এক বক্তব্যে এসব তথ্য তুলে ধরেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ৯/১১ সন্ত্রাসী হামলার পর নগর কর্তৃপক্ষ বাতাসের বিষাক্ততা সম্পর্কে যত তথ্য জানত। কিন্তু সব প্রকাশ করেনি। এবার সে সংক্রান্ত কয়েক হাজার নথি প্রকাশ করা হলো।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নিউইয়র্কের হামলায় ৯০টি দেশের নাগরিক প্রাণ হারান। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭৫৩ জন মারা যান নিউইয়র্কে। পেন্টাগনে ১৮৪ ও পেনসিলভানিয়ায় ৪০ জনের মৃত্যু ঘটে।
এই সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীর আগে গত মঙ্গলবার এসব নথি প্রকাশ করা হয়। মোট ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার নথির সব তথ্য আগামী ১২ মাসে ধাপে ধাপে প্রকাশ করা হবে। এসব নথিতে অনলাইনে স্বাস্থ্যঝুঁকি, বায়ুর মান এবং হামলার পর নগর কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত তথ্য রয়েছে।
ফেডারেল সরকারের একটি চিকিৎসা পর্যবেক্ষণ কর্মসূচির তথ্য অনুযায়ী, পরবর্তী বছরগুলোতে নিউইয়র্ক এলাকায় বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অসুস্থতায় ৯ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
তিনি বলেন, “গ্রাউন্ড জিরোর আশপাশের বিষাক্ত বাতাস সম্পর্কে নগর কর্তৃপক্ষ কী জানত, কখন জানত এবং দায় এড়াতে তারা কীভাবে পদক্ষেপ নিয়েছিল এসব নথিতে তার প্রমাণ রয়েছে।”
ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘৯/১১ হেলথ ওয়াচ’-এর সঙ্গে করা একটি সমঝোতার আওতায় নথিগুলো প্রকাশ করা হচ্ছে। সংগঠনটি আইনি পদক্ষেপ নিয়ে এসব নথি জনসমক্ষে প্রকাশ করতে নগর কর্তৃপক্ষকে বাধ্য করার উদ্যোগ নিয়েছিল।
সংগঠনটির পরিচালক বেঞ্জামিন শেভাট বলেন, “গত ২৫ বছর ধরে নিউইয়র্কের চারটি মেয়র প্রশাসন নথিগুলো জনগণ, মার্কিন কংগ্রেস এবং সিটি কাউন্সিলের কাছ থেকে গোপন রেখেছে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসের পর লোয়ার ম্যানহাটন ও পশ্চিম ব্রুকলিনে বিষাক্ত রাসায়নিকের ঝুঁকি সম্পর্কে নগর কর্তৃপক্ষ জ্ঞাত থাকার বিষয়টি উঠে এসেছে এতে। অথচ সেখানকার বাতাস ‘নিরাপদ ও গ্রহনযোগ্য’ বলে সবাইকে বলে এসেছে নগর কর্মকর্তারা।”
জনগণের কাছ থেকে তথ্য গোপন রাখা কর্মকর্তাদের নাম জানতে চাইলে মামদানি বলেন, “নিউইয়র্কের মানুষ যাদের ওপর আস্থা রেখেছিল, তাদের অনেকের সঙ্গেই এর সম্পর্ক রয়েছে।”
তিনি বলেন, “মানুষ অসুস্থ হয়েছে, কারণ যে নেতাদের ওপর তারা আস্থা রেখেছিল তারাই মিথ্যা বলেছে। বাতাস বিষাক্ত হয়ে উঠলেও তারা জানিয়েছিল তা নিরাপদ।”
এদিকে সব নথির তথ্য প্রকাশ হলে নিউইয়র্কের সাবেক দুই মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে পারে। হামলার সময় মেয়রের দায়িত্বে থাকা রুডি জুলিয়ানি এবং পরবর্তী সময়ে ২০০২ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করা মাইকেল ব্লুমবার্গ প্রশ্নের মুখে পড়তে পারেন।
নিউইয়র্ক সিটির প্রধান আইন কর্মকর্তা স্টিভেন ব্যাংকস বলেন, “কিছু নথিতে সে সময় জুলিয়ানির প্রশাসনের মধ্যে সম্ভাব্য আইনি দায় এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে আলোচনা রয়েছে।”
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো














