আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: উদ্বিগ্ন ভারত চায় দ্রুত নির্বাচন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩৯ ১৩ মে ২০২৫
বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় নয়াদিল্লিতে আয়োজিত এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, "যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা আরোপ অত্যন্ত উদ্বেগজনক। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এমন পদক্ষেপ রাজনৈতিক পরিসর সংকুচিত করে, যা ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়।" এ সময় মুখপাত্র বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দ্রুত "একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনের" ওপরও জোর দেন।
গত ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ ভারত-বাংলাদেশ সম্পর্ককে ঘনিষ্ঠ ও কৌশলগত পর্যায়ে নিয়ে যায়। একাধিক ইস্যুতে ভারতের স্বার্থ রক্ষায় শেখ হাসিনা সরকারের ভূমিকা ছিল সহানুভূতিশীল—এমন অভিযোগ বহুবার উঠেছে। ফলে গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের কূটনৈতিক অস্বস্তি বাড়ে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত আওয়ামী লীগকে কোনো না কোনোভাবে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার কৌশল অবলম্বন করে আসছিল। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং নির্বাচন কমিশনের হাতে দলটির নিবন্ধন স্থগিত হওয়াকে ভারত ভালোভাবে নেয়নি।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে এই নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকবে। ভারতের এই মন্তব্যকে বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখে কিনা—তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। অতীতে ভারত যখন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল, তখন বাংলাদেশ কড়া জবাবও দিয়েছে।
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













