আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:১১ ১২ জুন ২০২৬
আলোচনায় ব্যাপক অগ্রগতি হওয়ায় ইরানে সামরিক হামলার পরিকল্পনা থেকে শেষ মুহূর্তে সরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার এক ঘোষণায় ট্রাম্প এই সিদ্ধান্ত জানান।
আঞ্চলিক শক্তিগুলোর একটি বড় জোট এই কূটনৈতিক প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে। হামলা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে নাটকীয় সিদ্ধান্ত এল।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে আলোচনার বিষয়টি অনুমোদন পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি আজ সন্ধ্যায় ইরানে নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ স্থগিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিশরসহ অন্যান্য দেশ আলোচনার শর্তাবলীতে সম্মত হয়েছে। চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ কার্যকর থাকবে। শিগগির চুক্তি সইয়ের স্থান ও সময় জানানো হবে।
ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প এর আগে বিভিন্ন সময়ে তেহরানের সঙ্গে চুক্তি হওয়ার দাবি করলেও ইরান সরকার প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে। দিনের শুরুতে ট্রাম্প ইরানে কঠিন হামলার হুমকি দিয়েছিলেন। খারগ দ্বীপ দখলের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে আগ্রাসন শুরু করে। ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এপ্রিলের শুরুতে ভঙ্গুর যুদ্ধবিরতি হলেও দুই পক্ষের পরোক্ষ শান্তি আলোচনা সংঘাতের কারণে ব্যাহত হয়েছে।
ট্রাম্প হামলা বাতিল করায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে, চাঙ্গা হয়েছে শেয়ারবাজার। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ হঠকারী পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি জানান, ভুল সিদ্ধান্ত জ্বালানি বাজার ধ্বংস করবে, দীর্ঘমেয়াদি সংকট তৈরি করবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস স্থায়ী শান্তির লক্ষ্যে উভয় পক্ষকে আলোচনা জোরদার করার আহ্বান জানিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে ইরান ও লেবাননে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইরানি একটি সূত্র জানিয়েছে, সামরিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধটি অচলাবস্থায় পৌঁছেছে। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












