ইরান যুদ্ধে ২৫ নয়, যুক্তরাষ্ট্রের খরচ ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৭ ৩০ এপ্রিল ২০২৬
দুই মাসেরও বেশি সময় ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ যুদ্ধে উভয়পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ২৫ বিলিয়ন মার্কিন ডলার বা ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় হয়েছে। তবে বিষয়টি নিয়ে অবগত রয়েছেন এমন একাধিক সূত্র বলছে, এই খরচের পরিমাণ আরো বেশি হবে। তাদের মতে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সার্বিক খরচ দাঁড়াবে ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলার বা ৪ হাজার থেকে ৫ হাজার কোটি ডলার।
নাম প্রকোশে অনিচ্ছুক বেশ কয়েকটি সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে ইরান যুদ্ধে মার্কিন ব্যয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে কমপক্ষে তিনটি সূত্র জানিয়েছে, পেন্টাগন ইরান যুদ্ধের যে ব্যয় দেখিয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত সামরিক স্থাপনা পুননির্মাণ এবং ধ্বংস হয়ে যাওয়া সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের ব্যয় যুক্ত করা হয়নি। এসব যোগ করলে মোট খরচ ৪ হাজার থেকে ৫ হাজার কোটি ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।
যুদ্ধের শুরুর দিকে ইরানের হামলায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উপসাগরীয় অঞ্চলে কমপক্ষে ৯টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। বাহরাইন, কুয়েত, ইরাক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কাতারে অবস্থিত এসব ঘাঁটি হামলার শিকার হয় বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে জর্ডানে মোতায়েন করা মার্কিন থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এবং ইউএইর দুটি স্থাপনায় থাকা অনুরূপ রাডার সিস্টেমও ধ্বংস হয়েছে। সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ই থ্রি সেন্ট্রি বিমানও ধ্বংস হয়েছে।
পেন্টাগনের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তা জুলস জে হার্স্ট তৃতীয়বারের মতো বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে জানান, তিনি যে ২ হাজার ৫০০ কোটি ডলারের হিসাব দিয়েছেন সেটার বেশিরভাগই ব্যয় হয়েছে গোলাবারুদে। তবে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই হিসাবের মধ্যে ঘাঁটি মেরামতের খরচ অন্তর্ভুক্ত আছে কি না—সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

পেন্টাগনের এ বিষয়ে সিএনএন জানতে চাইলে সেখান থেকেও এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান রো খান্না পেন্টাগনের হিসাবকে ‘সম্পূর্ণ ভুল’ বলে অভিহিত করেন। তিনি শুনানিতে বলেন, “পেন্টাগনের দেওয়া ব্যয়ের পরিমাণ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এর আগে পেন্টাগন কংগ্রেসকে জানিয়েছিল, যুদ্ধের প্রথম ৬ দিনেই প্রায় ১ হাজার ১০০ কোটি ডলার ব্যয় হয়েছে। এছাড়া চলমান যুদ্ধ পরিচালনার জন্য অতিরিক্ত ২ হাজার কোটি ডলারের বেশি সামরিক বাজেট অনুমোদনের আবেদন করা হয়েছে।
গত সপ্তাহে বাজেট ব্রিফিংয়ে পেন্টাগন হিসাবরক্ষক হার্স্ট জানান, বিদেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এগুলো কিভাবে পুন:নির্মাণ করা হবে তার ওপর ভিত্তি ব্যয়ের পরিমাণ নির্ভর করবে।
তিনি বলেন, “এসব ঘাঁটি পুনর্গঠনের সম্ভাব্য খরচ ২০২৭ অর্থবছরের জন্য পেন্টাগনের প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ ভবিষ্যতে কিভাবে স্থাপনাগুলো পুন:নির্মাণ করা হবে সেসব নিয়ে এখনো হিসাব-নিকাশ চলছে।”
হার্স্ট এ প্রসঙ্গে আরো বলেন, “আমাদের মিত্র দেশগুলোরও এই পুনর্গঠন ব্যয়ে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। তাই আমাদের ঠিক কি পরিমাণ অর্থ খরচ করতে হবে তার নির্ভুল হিসাব এখনো আমাদের কাছে নেই।”
উল্লেখ্য, ২০২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট বর্তমানের তুলনায় প্রায় ৪২ শতাংশ বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন








