ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৬ ২২ মার্চ ২০২৬
ইরান দাবি করেছে, অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় (ইসরায়েল) তারা এখন ক্ষেপণাস্ত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে। এই ঘোষণার পরই ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্র ও আরাদ এলাকায় ভয়াবহ আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এতে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল, যাদের মধ্যে গুরুতর ৮ জন।
বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কর্পসের এরোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মাজিদ মুসাভি ঘোষণা দেন, “এই মুহূর্ত থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশে ইরানের সন্তানেরা ক্ষেপণাস্ত্রের আধিপত্য প্রতিষ্ঠা করেছে।” পাশাপাশি তিনি জানান, আগামী ধাপে ইরান নতুন কৌশল ও লঞ্চার ব্যবহার করবে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কমান্ডারদের বিস্মিত করবে।
মুসাভি আরও বলেন, “ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আকাশ কয়েক ঘণ্টা ধরে আলোকিত থাকবে—ইঙ্গিত করে যে সেখানে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।” এরপরই ইসরায়েলের স্পর্শকাতর এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র।
এদিকে, ডিমোনায় হামলার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, “ইসরায়েল যদি ডিমোনার মতো সুরক্ষিত এলাকায় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, তবে এটি যুদ্ধের নতুন পর্যায়ে প্রবেশের লক্ষণ। ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত।”
তিনি আরও বলেন, “এখন পূর্বপরিকল্পিত পরবর্তী পদক্ষেপ বাস্তবায়নের সময় এসেছে।”
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালায়। এতে দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা হয় এবং ব্যাপক হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটে। ওই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।
এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। হামলার প্রথম ধাপে আরব দেশগুলোতে থাকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র শনাক্তকারী রাডার ও ঘাঁটি লক্ষ্যবস্তু করে ইরান।
প্রাথমিক তথ্য অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অন্তত ৮০ কোটি ডলারের সরঞ্জাম ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রের শনাক্তকারী ব্যবস্থা ধ্বংসের পর ইসরায়েলের আকাশে আধিপত্যের ঘোষণা দিলো ইরান। দেশটি এখন হাতে গোণা কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সবগুলো ঠেকাতে পারছে না আগ্রাসীদের প্রতিরোধ ব্যবস্থা।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি












