উত্তর কোরিয়ায় ২ টন ইউরেনিয়াম মজুত, ৪৭ পারমাণবিক বোমা তৈরি সম্ভব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৭ ২৫ সেপ্টেম্বর ২০২৫
উত্তর কোরিয়ায় প্রায় ২ হাজার কেজি (২ টন) উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। যা দিয়ে প্রায় ৪৭টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন।
বহু আগে থেকেই দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে আসছে, উত্তর কোরিয়া উল্লেখযোগ্য পরিমাণে মজুত করে রেখেছে। পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান উপাদান এটি।
চুং ডং-ইয়ং বলেন, ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস এবং অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তথ্যমতে-উত্তর কোরিয়ার মজুতকৃত ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশি বিশুদ্ধ। এর পরিমাণ প্রায় ২ হাজার কেজি। বর্তমানে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চারটি স্থানে সক্রিয়ভাবে কাজ করছে। একটি পারমাণবিক বোমা তৈরিতে মাত্র ৫ থেকে ৬ কেজি প্লুটোনিয়ামই যথেষ্ট।
উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান। পারমাণবিক চুল্লিতে এটি দহন করে প্লুটোনিয়ামে রূপান্তর করা সম্ভব। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অনুযায়ী, একটি পারমাণবিক বোমা তৈরিতে ৪২ কেজি প্রয়োজন। সেই হিসাবে উত্তর কোরিয়ার ২ হাজার কেজি দিয়ে প্রায় ৪৭টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।
চুং ডং-ইয়ং বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন বন্ধ করা এখন সময়ের দাবি। তবে শুধু নিষেধাজ্ঞা দিয়ে এটি রোধ করা যাবে না। সমাধানের একমাত্র পথ হতে পারে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি শীর্ষ বৈঠক।
এ প্রসঙ্গে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, দেশটির নেতা কিম জং উন আলোচনায় আগ্রহী। তবে শর্ত রয়েছে—তিনি পারমাণবিক অস্ত্রাগার বজায় রাখতে চান।
২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া। যদিও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের বিস্তারিত এখনো প্রকাশ্যে আনেনি।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, উত্তর কোরিয়ার একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে। যার মধ্যে ইয়ংবিয়ন পারমাণবিক স্থাপনাটিও আছে। অতীতে এটি বন্ধ করার ঘোষণা দেয়া হলেও ২০২১ সালে পুনরায় সক্রিয় করা হয়।
দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী অভিযোগ করেন, অতীতের সরকারগুলো উত্তর কোরিয়াকে ‘প্রধান শত্রু’ হিসেবে চিহ্নিত করলেও কূটনৈতিকভাবে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে দেশটির পারমাণবিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য








