খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪০ ৪ অক্টোবর ২০২৫
সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় অভিযোগ করেছে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ এবং নিয়মিতভাবে অন্যদের দোষারোপ করে থাকে।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেন। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এমন অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমরা বহুবার বলেছি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যদের দোষারোপ করার চেষ্টা করে। তাদের উচিত আত্মসমালোচনা করা এবং চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে স্থানীয় চরমপন্থিদের দ্বারা সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের বিষয়ে সম্পূর্ণ তদন্ত করা।”
খাগড়াছড়িতে উত্তেজনা চলতে থাকে ২৩ সেপ্টেম্বর থেকে। সদর উপজেলায় মারমা নৃগোষ্ঠীর একজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাহাড়ি এলাকাটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তী দিন পুলিশ সেনা সহায়তায় মামলার সঙ্গে জড়িত ১৯ বছর বয়সী শায়ন শিলকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে ‘জুম্মা স্টুডেন্টস অ্যান্ড পিপল’ বৃহস্পতিবার জেলায় অর্ধদিবসের সড়ক অবরোধ চালায়।
২৯ সেপ্টেম্বর ঢাকায় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেন যে, খাগড়াছড়ির নতুন উত্তেজনার পেছনে ‘ভারতের উসকানি’ রয়েছে। উপদেষ্টা মন্তব্যের সমর্থনে বলেন, “আমার ভাই একটি যৌক্তিক প্রশ্ন করেছেন। এই ঘটনা ভারত বা ফ্যাসিবাদী গোষ্ঠীর দ্বারা উস্কানিমূলকভাবে ঘটানো হচ্ছে। আমরা এটি রোধ করতে সব প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “বর্তমানে সনাতন সম্প্রদায়ের একটি বড় উৎসব চলেছে। শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করার জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়েছি। কিন্তু কিছু মহল উদযাপন বিঘ্নিত করতে চাইছে। খাগড়াছড়ির ঘটনার পেছনেও সেই একই মহল রয়েছে।” খাগড়াছড়িতে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “আপনি জানেন কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি চালিয়েছে। অনেকেই বাইরে থেকে এসেছে। আমি দেশটির নাম বলব না, তবে আমার সাংবাদিক ভাই এরইমধ্যে তা উল্লেখ করেছেন।”
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা













